1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

  • প্রকাশিত : রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ২.০৬ পিএম
  • ৫১৮ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।।॥
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
রোববার সকাল ৭টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা
স্মৃতিস্তম্ভে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন,
পুলিশ সুপার মাসুদ আলম, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন, মাদারীপুর জেলা পরিষদ,
সদর উপজেলা পরিষদ, মাদারীপুর পৌরসভা, জেলা স্বাস্থ্য বিভাগ, বীর মুক্তিযোদ্ধাগণ,
বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ। পরে মুক্তিযোদ্ধাদের
অংশগ্রহণে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে আছমত আলী খান
স্টেডিয়াম গিয়ে শেষ হয়।

সেখানে ফুলের তোড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের বরণ করে নেন
জেলা প্রশাসক। পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় পায়রা ও
বেলুন উড়িয়ে মুল অনুষ্ঠানের উদ্ধোধন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। সেখানে
বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ
প্রদর্শন করা হয়। সকাল ৮টায় মাদারীপুর সরকারি কলেজ গেটে স্থাপিত জাতির পিতার
প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে জেলা ও সদর উপজেলা
আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মাদারীপুর বঙ্গবন্ধু পরিষদ, জেলা মহিলালীগসহ সর্বস্তরের মানুষ। এখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় এমপির প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান শিবু খান, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম, সাধারণ সম্পাদক এজাজুর রহমান আকন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর মো. নূরুল হক মিয়া, সহসভাপতি প্রফেসর হিতেন চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক এড, যতীন সরকারসহ অন্যরা।

সকাল সাড়ে ৮টায় পুরান বাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সহসভাপতি আজাদুর রহমান মুন্সী, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বেলা ১১টায় মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শহীদ মুক্তিযোদ্ধা
পরিবারবর্গের সাথে সৌজন্য সাক্ষাতকার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা
প্রশাসক ড. রহিমা খাতুন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার
মাসুদ আলম, জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, মাদারীপুর সদর উপজেলা পরিষদের
চেয়ারম্যান এড. ওবাইদুর রহমান খান, সদর নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন, পৌর
মেয়র খালিদ হোসেন ইয়াদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা
শাহজাহান হাওলাদার, পৌরসভার সাবেক চেয়ারম্যান ও যুদ্ধকালীন কমান্ডার খলিল বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধাগণ ও পরিবারবর্গসহ
অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!