1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকান্ড, ৫টি দোকান ঘর সম্পূর্ন পুড়ে ছাই । ৫০ লক্ষটাকার ক্ষয়ক্ষতি । - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকান্ড, ৫টি দোকান ঘর সম্পূর্ন পুড়ে ছাই । ৫০ লক্ষটাকার ক্ষয়ক্ষতি ।

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১১.১৭ এএম
  • ৫৩৯ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর)
গোপালগঞ্জের মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । এ অগ্নিকান্ডে ৫টি দোকান ঘর সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায় । এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী গ্রামে সড়কের পাশে এ ঘটনা ঘটে ।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার গভীর রাতে টেকেরহাট-গোহালা সড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী নামক স্থানে শহিদুল আলম মিন্টুর একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা তার অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে । পরে খবর পেয়ে রাজৈর উপজেলার খালিয়া ও তাতীকান্দা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে । এসময় শহিদুল আলম মিন্টুর ভাড়া দেয়া ফার্নিচার ও মুদি দোকানসহ ৫টি দোকান ঘর সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায় । ক্ষতিগ্রস্ত দোকান ঘর মালিক শহিদুল আলম মিন্টু জানায়, পরিকল্পিত ভাবে দুর্বৃত্তরা আমার ঘরে আগুন ধরিয়ে দিয়েছে । এ অগ্নিকান্ডে আমার প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।

রাজৈর উপজেলার খালিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার সোহরাব হোসেন জানায়, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অনেক চেস্টা করে আগুন নিয়ন্ত্রনে আনি । এ অগ্নিকান্ডে ৫টি দোকান ঘর সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!