1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ঘরের মধ্যে স্ত্রীর লাশ রেখে পালিয়েছে স্বামী ও তার পরিবার - Madaripur Protidin
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচরে সুদের টাকা দিতে না পারায় হত্যার অভিযোগ, বিচারের দাবিতে স্বজনদের মানববন্ধন টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুর -১ আসনে পোস্টাল ব্যালটে  জিতলেন হানজালা মাদারীপুর -২ আসনের স্বতন্ত্র প্রার্থী ধানের শীষের প্রার্থীকে সমর্থন  মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক

মাদারীপুরে ঘরের মধ্যে স্ত্রীর লাশ রেখে পালিয়েছে স্বামী ও তার পরিবার

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১১.৪২ এএম
  • ৪২৪ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা।:
মাদারীপুরে যৌতুকের জন্য লিয়া মনি আক্তার (২০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ
উঠেছে। নিহতের পরিবারের দাবি, স্বামী ও তার পরিবারের লোকজন তাকে হত্যা করে ঘরের ভিতরে ঝুঁলিয়ে রেখে পালিয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার এওজ এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করছে।

নিহতর বাবা ছোবাহান কবিরাজ ও স্থানীয়রা জানায়, ‘আমার মেয়ে লিয়া মনি আক্তারের একই উপজেলার দুধখালি ইউনিয়নের এওজ গ্রামের কালাম সরদারের ছেলে মাসুদ সরদারের সাথে প্রায় দু’বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই মাসুদ ও তার পরিবারের লোকজন যৌতুকের টাকার জন্য বিভিন্নভাবে নির্যাতন করে আসছে। এনিয়ে কয়েক দফা পারিবারিকভাবে শালিস-বৈঠকও হয়।’

ছোবাহান কবিরাজ আরো বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে পুনরায় যৌতুকের টাকার জন্য চাপ দেয় মাসুদ ও তার পরিবার। এসময় আমার বাড়ি থেকে টাকা এনে দিতে অস্বীকার করলে মাসুদ ও তার পরিবার শারীরিক নির্যাতন করে। মারধরের এক পর্যায়ে লিয়া মনি মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে লিয়ার গলায় ওড়না জড়িয়ে ফাঁস দিয়ে ঘরের সাথে ঝুঁলিয়ে জানালা দিয়ে পালিয়ে যায়। ঘটনাটি আশেপাশের লোকজন বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

’ নিহতের বোন সাবিনা অভিযোগ করে বলেন, ‘পরিকল্পিতভাবে আমার বোনকে যৌতুকের টাকার জন্য মেরে ঘরে ভেতর ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা মাসুদ ও তার পরিবারের সকলের ফাঁসি চাই। আমার বোনের সাথে যা ঘটেছে পৃথিবীর অন্য কোন মেয়ের সাথে যেন না ঘটে। আমরা প্রশাসনের কাছে বিচার চাই।’ তবে অভিযুক্ত মাসুদ ও তার পরিবার ঘটনার পর থেকে বাড়ী থেকে পালিয়েছে। বাড়ীতে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। ফলে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লিয়া মনি নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্যে মৃতদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ভূক্তভোগীর পরিবার মামলা দিলে তদন্তে করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!