1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা - Madaripur Protidin
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা

  • প্রকাশিত : রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ৪.১২ পিএম
  • ১১৭৪ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরের ডাসারে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসিমিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তার জন্য সরকারের দেয়া এককালিন ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ে জাফর ফরাজী, সঞ্জয় সরকার, মোসা. রিনা বেগম, হাবিবুর রহমান, শংকর হালদার, সীমা বেগম ও রিক্তা রানী দাসসহ ৭ জন উপকার ভোগীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়। উপজেলা সমাজ সেবা কর্মকতা (ভারপ্রাপ্ত) মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন।
যুদ্ধকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. হাকিম তালুকদার, ডাসার উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আহসানুর রহমান, ডাসার উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান আজাদ, ইউনিয়ন সমাজসেবা কর্মী মোঃ মিজানুর রহমান, লায়লা আক্তার, তাছলিমা বেগম ও তানজিলা বেগম উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!