1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে বোমা হামলায় প্রাণ গেল মুদি দোকানির - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে বোমা হামলায় প্রাণ গেল মুদি দোকানির

  • প্রকাশিত : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ২.১৩ পিএম
  • ৪৯৯ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরের কালকিনিতে দুর্বৃত্তদের নিক্ষেপ করা বোমা হামলায় এক মুদি দোকানির নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে কালকিনি উপজেলার চরদৌলতখান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিয়ারহাট লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনির চৌকিদার (৩০) মিয়ারহাট লঞ্চঘাট এলাকার রশিদ চৌকিদার ছেলে। তার লঞ্চঘাট এলাকায় মুদি দোকান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুদি দোকানি মনির চৌকদার সোমবার ইফতারি শেষ করে এশারের নামাজ পড়তে স্থানীয় একটি মসজিদে যান। নামাজ শেষ করে দোকানে ফেরার পথে মনিরকে লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরতর অবস্থায় মনিরকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বোমা বিস্ফোরণে নিহতের ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাদারীপুর কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, বোমার আঘাতে মনিরের মুখমন্ডল পুরোটাই ধসে গেছে। অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আপতত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে যারা জড়িত তাদের আটক করতে কয়েকটি টিম অভিযান শুরু করেছে।
প্রসঙ্গত, কালকিনি উপজেলার চরদৌলতখান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান চাঁন মিয়া শিকদারের সঙ্গে ওই ইউপির পরাজিত চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগেও ইউপি নির্বাচনে জয়-পরাজয় নিয়ে দুপক্ষের মধ্যে একাধিক সংঘর্ষ ও হত্যার ঘটনা ঘটে। এরই জেরে মিলন মিয়ার সমর্থক মনিরের উপর বোমা নিক্ষেপ করা হতে পারে বলে ধারণা পুলিশ ও এলাকাবাসীর।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!