1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর দক্ষিণ খান থেকে অপহরণকারী চক্রের ৫ সদস্য’কে গ্রেফতার, অপহৃত ভিকটিম উদ্ধার - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

রাজধানীর দক্ষিণ খান থেকে অপহরণকারী চক্রের ৫ সদস্য’কে গ্রেফতার, অপহৃত ভিকটিম উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ১.৪০ পিএম
  • ৬২১ জন পঠিত

অফিস রিােপর্টঃ রাজধানীর দক্ষিণ খান এলাকা হতে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের মূলহোতাসহ ০৫ সদস্য’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪; অপহৃত ভিকটিম উদ্ধার।

র‌্যাব জানায়, র‌্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই ও অপহরণের সাথে জড়িত অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। গত ৪ এপ্রিল ভিকটিমের পিতা র‌্যাব-৪ এর নিকট লিখিত একটি অভিযোগ দায়ের করেন যে, কতিপয় দুষ্কৃতিকারী লোক তার ছেলে রাশিদুস সাবরু নিলয় (২৪)’কে আটক রেখে নির্যাতন করে মুঠোফোনের মাধ্যমে ছবি পাঠিয়ে নগদ ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করছে।

এরই ধারাবাহিকতায় গত ৫ এপ্রিল রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর দক্ষিন খান থানাধীন ফায়দাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিম’কে উদ্ধারপূর্বক অপহরণকারী চক্রের মূলহোতাসহ ৫ জন অপহরণকারীকে গ্রেফতার করতে সমর্থ হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো: আতিয়া ইসলাম টিনা @ নীলা (২২), জেলা- বরিশাল, রবিন মাহমুদ (২২), জেলা-ঢাকা, আসিফ আহমেদ (২০), জেলা-ঢাকা, শারমিন (২৬), জেলা-ঢাকা ও জাকির হোসেন (২৪), জেলা-লক্ষীপুর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ভিকটিম রাশিদুস সাবরু নিলয় (২৪) ঢাকা জেলার সাভার থানাধীন রেডিও কলোনি এলাকার বাসিন্দা। অপহরণকারী চক্রের মূলহোতা আতিয়া ইসলাম এর সাথে ভিকটিমের সামাজিক যোগাযোগের মাধ্যমে পরিচয় হয়। গত ২৬ মার্চ গ্রেফতারকৃত ব্যক্তি আতিয়া ইসলাম @ নীলা ভিকটিমের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুশলাদি বিনিময়ের এক পর্যায়ে ভিকটিমের সাথে দেখা করতে চায় এবং নিজ বাসায় দাওয়াতের নামে এনে অন্যান্য আসামীদের সহযোগে আটকে রেখে শারীরিকভানে নির্যাতন শুরু করে।

পরবর্তীতে ভিকটিমের পিতার কাছ থেকে মোবাইল ফোনের মাধ্যমে ৫ লক্ষ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করে অন্যথায় ভিকটিমকে মেরে ফেলার হুমকি দেয়। ভিকটিমের পিতা কোন উপায়ন্তর না পেয়ে র‌্যাব-৪ বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে উক্ত অভিযোগের প্রেক্ষিতে গত ৫/০৪/২০২৩ রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর দক্ষিন খান থানাধীন ফায়দাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিম’কে উদ্ধারপূর্বক অপহরণকারী চক্রের মূলহোতা আতিয়া ইসলাম টিনা @ নীলা’সহ ০৫ জন অপহরণকারীকে গ্রেফতার করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!