1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
দুই সন্তান রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে গৃহবধূ উধাও - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

দুই সন্তান রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে গৃহবধূ উধাও

  • প্রকাশিত : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ৪.০৮ পিএম
  • ৫১৮ জন পঠিত

মাদারীপুর প্রতি‌নি‌ধি:

মাদারীপরের কালকিনিতে দুই সন্তানকে রেখে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যর সাথে পালিয়েছেন গৃহবধূ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পৌর এলাকার পূয়ালী মাদারীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে এঘটনায় গৃহবধূর স্বামী র‌বিবার দুপু‌রে কাল‌কি‌নি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে স্ত্রী পালিয়ে যাওয়ার সময় স্বর্ণালঙ্কার, মোবাইিল ও নগদ টাকা নিয়ে গেছেন বলে উল্লেখ করেন তিনি।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌর এলাকার পূয়ালী মাদারীপুর গ্রামের মো. আজিজ মুন্সির ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আঃ হাকিম মুন্সির সঙ্গে একই এলাকার দুই সন্তানের জননীর দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। এর জের ধরে গত (৪ এপ্রিল) মঙ্গলবার সকালে ওই গৃহবধূকে নিয়ে আঃ হাকিম পালিয়ে যায়। এখন পর্যন্ত পালিয়ে যাওয়া পরকীয়া যুগলকে খুঁজে পাওয়া যায়নি। প্রেমিক হাকিম ও ওই গৃহবধুর ব্যবহৃত মোবাইল নাম্বারও বন্ধ পাওয়া যাচ্ছে। এদিকে এই ঘটনায় ওই গৃহবধূর স্বামী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগে স্ত্রী পালিয়ে যাওয়ার সময় স্বর্ণালঙ্কার, মোবাইিল ও নগদ টাকাসহ প্রায় পাঁচ লক্ষাধীক টাকার মালামাল নিয়ে গেছেন বলে উল্লেখ করেন তিনি।

স্থানীয়রা বলেন, সংসার জীবনে ওই গৃহবধূরও দুটি সন্তান রয়েছে। দুই সন্তান রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে উধাও হয়েছে ওই গৃহবধু। এখন সন্তানদের কী হবে তা নিয়ে চিন্তিত তার বাবা।

স্থানীয় সচেতন মহল জানান, যারা এ বয়সে সন্তান রেখে স্বামীর সুখের সংসার ভেঙে অন্যের হাত ধরে পালায় তারা জীবনে সুখী হতে পারে না।

ওই গৃহবধুর স্বামী বলেন, আমার ১০ মাসের একটি সন্তানসহ দুইটি সন্তান রেখে আমার ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণ ও মোবাইলসহ প্রায় ৫লক্ষাধীক টাকার মালামাল নিয়ে পরকীয়া প্রেমিক আঃ হাকিম মুন্সির হাত ধরে উধাও হয়েছে আমার স্ত্রী। তাই আমি তাদের নামে থানায় অভিযোগ দায়ের করেছি। তবে আমি তাদের নামে আদালতে মামলা করবো।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন বলেন, ওই গৃহবধূ পালিয়ে যাওয়ার ঘটনায় তার স্বামী অভিযোগ করেছেন। তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!