1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যার অভিযোগ  - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

রাজৈরে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যার অভিযোগ 

  • প্রকাশিত : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ১০.৪৫ এএম
  • ৫৪৪ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা॥
মাদারীপুরের রাজৈরে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যা করে লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামী সুজন বাইনের (৩৫) বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার খালিয়া ইউনিয়নের সেনদিয়া গ্রামে এ ঘটনা ঘটে । নিহত গৃহবধূ মিতা মন্ডল (২১) একই উপজেলার হোসেনপুর গ্রামের শংকর চন্দ্র মন্ডলের মেয়ে । তার ৩ বছরের সুধর্শন নামে একটি পুত্র সন্তান রয়েছে । নিহত গৃহবধূ মিতা মন্ডলের স্বামী সুজন বাইনের দাবি, তাকে হত্যা করা হয়নি, সে আতœহত্যা করেছে । পুলিশ বুধবার সকালে লাশ উদ্ধার করেমৃত্যুর প্রকৃত কারন উদ্ঘাটনে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেছে ।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায়, মাদারীপুরের রাজৈর উপজেলার হোসেনপুর গ্রামে শংকর চন্দ্র মন্ডলের মেয়ের সাথে একই উপজেলার সেনদিয়া গ্রামের সুরেশ বাইনের ছেলে সুজন বাইনের ৫বছর পূর্বে বিয়ে হয় । বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলে আসছিল । মঙ্গলবার গভীর রাতে এই কলহের জের ধরে স্বামী সুজন বাইন তার স্ত্রী মিতা মন্ডলকে হত্যা করে দোতালা ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ।

নিহত গৃহবধূর পিতা শংকর চন্দ্র মন্ডল জানায়, বিয়ের পর তাদের একটি ছেলে সন্তান (সুধর্শন) হয় । ছেলে সুধর্শন জম্মের পর তার চোখের নেত্রনালী বন্ধ থাকায় চিকিৎসার জন্য মাঝে মধ্যে ইন্ডিয়া যেতে হতো । ইন্ডিয়া যাওয়া আসার খরচ ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল । এরই জেরে আমার মেয়েকে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে আতœহত্যা করেছে বলে প্রচার করছে ।

নিহত মিতা মন্ডলের ৩বছরের ছেলে সুধর্শন বলেন, আমার বাবা দোকান থেকে এসে আমার মাকে গলা টিপে ধরেছে ।

তবে অভিযুক্ত নিহতের স্বামী সুজন বাইনের দাবি, তাকে আমি হত্যা করিনি, সে আতœহত্যা করেছে । আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে ।

রাজৈর থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান, বুধবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর রহস্য জানা যাবে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!