1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে হোটেল কক্ষ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে হোটেল কক্ষ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৩.৫২ পিএম
  • ৫৪১ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুর পৌর শহরের পুরানবাজারে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মাহামুদ সিদ্দিক (৫৫) নামে এক সুপারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা ১২টার দিকে পুরানবাজার ইসলামিয়া আবাসিক হোটেল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহত সিদ্দিক বরিশালের উজিরপুর উপজেলার হস্তিকুন্ড এলাকার ওহাব মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী।

ওসি মনোয়ার হোসেন চৌধুরী হোটেল ম্যানেজারের বরাত দিয়ে জানায়, গতকাল বুধবার বিকেলে সুপারি বিক্রি করার জন্য বরিশাল থেকে মাদারীপুরে আসেন সিদ্দিক। পরে বিভিন্ন আড়তে সুপারি বিক্রি করা শেষ করে বুধবার দুপুরের দিকে বিশ্রাম নেওয়ার জন্য যান ইসলামিয়া আবাসিক হোটেলে। এরপরে রাতে সেখানে খাবার খেয়ে শুয়ে পড়েন। সকালে ডাকাডাকি করেও তার কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পরে পুলিশ এসে হোটেলের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।

এব্যাপারে হোটেল ম্যানেজার রফিকুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে মরদেহ দেখে আমরা পুলিশকে খবর দেই। পরে পুলিশ এসে হোটেলের ওই কক্ষের দরজা ভেঙে মাহামুদ সিদ্দিকের মরদেহ উদ্ধার করে। এর আগেও তিনি মাদারীপুরে এসে এই হোটেলে যাত্রীযাপন করতেন।

মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী আরো বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে মাহামুদ সিদ্দিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিবার আইনগত ব্যবস্থা নিতে চাইলে সহযোগিতা করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!