1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ফেন্সিডিলসহ মাদককারবারী দুই সহোদর ভাই আটক - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে ফেন্সিডিলসহ মাদককারবারী দুই সহোদর ভাই আটক

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩, ২.২৮ পিএম
  • ৫৪৬ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।:
মাদারীপুরে ফেন্সিডিলসহ মাদককারবারী দুই সহোদর ভাইকে ৪০ বোতল ফেন্ডিডিলসহ আটক করেছে সদর মডেল থানা পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঘটকচর থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলো, সদর উপজেলার দত্তেরহাট গ্রামের আবুল হাশেম কাজীর ছেলে এনায়েত কাজী (৩২) ও বাবুল কাজী (৩৯)।

পুলিশ জানায়, ফেন্সিডিলের একটি বড় চালান মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারী বিক্রি হচ্ছে এমন খবরে ঘটকচরে অভিযানে যায় সদর মডেল থানা পুলিশ। ঘটকচর বাজারের একটি ফলের দোকানের কাছে মজুদ রাখা ছিল ফেন্সিডিল। এ সময় মাদককারবারীরা ফেন্সিডিল বিক্রিকালে হাতেনাতে এনায়েত ও বাবুল কাজীকে আটক করে। তাদের কাছ থেকে ৪০ বোতল ফেন্ডিডিল জব্দ করা হয়। পরে থানার এসআই কামাল উদ্দিন মিয়া বাদী হয়ে আটক দুই সহোদর ভাইয়ের নামে মাদক আইনে একটি মামলা করেন। পরবর্তীতে দুইজনকে আদালতে পাঠানো হয়ে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, আটক দুইজন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে, শিগগিরই মামলার চার্জশীট আদালতে দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!