1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে সাত বছর পালিয়ে থাকা মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে সাত বছর পালিয়ে থাকা মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৪.৪৪ পিএম
  • ৫৩২ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা॥
মাদারীপুরে গৃহবধু শাহজাদী আক্তার হত্যা মামলায় সাত বছর পালিয়ে থাকা মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি উজ্জ্বল খানকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলা ৩টার দিকে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উজ্জ্বল খান মাদারীপুর পৌর শহরের রকেটবিড়ি এলাকার শুকুর খাঁয়ের ছেলে। তিনি ২০১৬ সালে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে গত ৭ বছর ধরে পলাতক ছিলেন।

মামলার নথি ও পুলিশ সূত্রে জানা যায়, দাম্পত্য কলহের জেরে ২০১৩ সালে ২৮ জুলাই সদর উপজেলার মাদ্রা এলাকার শাহ আলম খানের মেয়ে গৃহবধু শাহজাদী আক্তারকে তার স্বামী বাবু সরদার, বাবু সরদারের বন্ধু নাইম চৌকিদার এবং উজ্জল খান তিন জন মিলে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে নৃশংসভাবে খুন করে। এ ঘটনায় নিহতের মা নাছিমা বেগম বাদী হয়ে মামলা করে। পরে দীর্ঘ তদন্ত শেষে সদর থানার পুলিশের উপ- পরিদর্শক সুলতান মাহমুদ এবং সিরাজুল ইসলাম দন্ডপ্রাপ্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে ২০১৮ সালের ২৫ অক্টোবর আদালতের বিচারক উপযুক্ত প্রমাণাদি শেষে অভিযুক্ত তিনজনকে ফাঁসির রায় প্রদান করেন। রায়ের সময় দন্ডপ্রাপ্ত আসামি উজ্জ্বল খান পলাতক ছিল। তিনি দীর্ঘদিন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে ছিলেন।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করেন মাদারীপুর সদর থানা পুলিশের উপপরিদর্শক মো. কবির হোসেন ও তার সঙ্গীরা।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আসামী উজ্জ্বল খান দীর্ঘদিন ধরে আতœগোপনে ছিলেন। পরবর্তীতে তার খোঁজ পেয়ে শুক্রবার রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামীকেশনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!