1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে অধিকমূল্যে ফ্যান বিক্রির দায়ে ৪ দোকানীকে ৪৮ হাজার টাকা জরিমানা - Madaripur Protidin
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

মাদারীপুরে অধিকমূল্যে ফ্যান বিক্রির দায়ে ৪ দোকানীকে ৪৮ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ২.৩৭ পিএম
  • ৫৪৯ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।:
মাদারীপুরে অধিকমূল্যে ফ্যান বিক্রির দায়ে ৪টি ইলেকট্রনিক্স দোকানীকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মাদারীপুর শহরের পুরানবাজারে এই অভিযান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, প্রচন্ড গরমে ফ্যান ও চার্জার ফ্যানের ব্যাপক চাহিদা বেড়েছে। এজন্য গত এক সপ্তাহে দোকানগুলোতে ক্রেতাদের ভীড়ও বাড়ছে। এই সুযোগে অসাধু কিছু ব্যবসায়ী বাড়তি দামে ফ্যান বিক্রি করছে ক্রেতাদের এমন অভিযোগে শহরের পুরানবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় খান ইলেকট্রনিক্সকে ৩০ হাজার টাকা, নিতু ইলেকট্রনিক্সকে ৫ হাজার, ঢাকা ইলেকট্রিককে ৮ হাজার ও জয় ইলেকট্রনিক্সকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া অন্য দোকানীও সতর্ক করা হয়েছে। বেশি দামে কোন পণ্য বিক্রি করলে তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার কথাও জানান তিনি। অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা বাবুল হোসেন ও মাদারীপুর র‌্যাব-৮ ক্যাম্পের সদস্যরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!