1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে কোথায় কখন ঈদের জামাত হ‌বে - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে কোথায় কখন ঈদের জামাত হ‌বে

  • প্রকাশিত : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ৫.০৪ পিএম
  • ৪৯৭ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মুসলিম উম্মার সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। মাদারীপুরে এই ঈদুল ফিতরের জামাত আদায়কে কেন্দ্র করে ঈদগাহগুলোতে ব্যাপক আকারে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবার জেলায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় মাদারীপুর কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
এদিকে মাদারীপুর পৌর কেন্দ্রীয় ঈদগাহ ও মাদারীপুর চরমুগরিয়া ঈদগাহ ময়দানে বৃষ্টিরোধক প্যান্ডেলের ব্যবস্থা রয়েছে। এই দুই ঈদগাহে প্রায় অর্ধলাখের বেশি মানুষ ঈদের নামাজ আদায় করবেন। পাশাপাশি পৌর এলাকার বিভিন্ন ঈদগাহ ময়দানে নামাজের উপযোগী প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ঈদকে ঘিরে পৌর এলাকার গুরুত্বপূর্ণ এলাকা ও চত্বরগুলোসহ সড়কের মোড়ে মোড়ে আলোকসজ্জা ও ঈদ মোবারক লেখা গেইট তৈরি করা হয়েছে।
অন্যদিকে মাদারীপুরের বিভিন্ন স্থানে ঈদের জামাত আদায়ের সময় নির্ধারণ করা হয়েছে। মাদারীপুর পুলিশ লাইনস্ মাঠে সকাল সাড়ে ৭টায়, সদর উপজেলা চত্বরে ৮টায়, দরগা শরীফ মসজিদ প্রাঙ্গণে পৌনে ৮টায়, আহমদিয়া আলিয়া মাদরাসা মাঠে সোয়া ৮টায়, পৌর ঈদগাহ কুলপদ্দি মাঠে সোয়া ৮টায়, পাকদী মৌলভীবাড়ি ঈদগায় ৮টায়, তেতুলতলা জামে মসজিদ প্রাঙ্গনে ৮টায়, আনসার ব্যাটালিয়ন থানতলী মাঠে ৮টায়, মিলগেট পৌর কবরস্থান মাঠে ৮টায় ও কুলপদ্দি আবহাওয়া অফিস সংলগ্ন ঈদগাহ মাঠে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
মাদারীপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে পৌরসভার সচিব খন্দকার ইলিয়াস আহমেদ ফিরোজ বলেন, মাদারীপুর পৌরসভা মেয়র খালিদ হোসেন ইয়াদ মহোদয়ের নির্দেশ অনুযায়ী ও সার্বিক তত্ত্বাবধানে কয়েক দিন থেকে মাঠের সাজসজ্জা ও প্যান্ডেলের কাজ চলছে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বৃষ্টি প্রতিরোধে ঈদগাহ ময়দানে বৃষ্টিরোধক প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। আশা করছি সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা নির্বিঘ্নে ঈদের জামাত আদায় করবেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!