1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঈদের দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হ‌লো না নাজমু‌লের - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

ঈদের দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হ‌লো না নাজমু‌লের

  • প্রকাশিত : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩, ১২.৩৪ পিএম
  • ৫৩২ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নাজমুল হাওলাদার (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার দ্বিতীয়খন্ড এলাকার আঞ্চলিক সড়কে দূর্ঘটনাটি ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদ।
নিহত নাজমুল হাওলাদার কাদিরপুর ইউনিয়নের সিকিন আলী মাদবর কান্দি গ্রামের নান্দু হাওলাদারের ছেলে। সে কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর গ্রামে ফুফু বাড়িতে ঈদের দাওয়াত খেয়ে মোটরসাইকেলে নিজ বাড়ি একই উপজেলার কাদিরপুর ফিরছিল নাজমুল ও তার বন্ধু জাহিদ এবং আকরাম। দ্বিতীয়খন্ড ইউনিয়নের জিনারগেট এলাকায় আসলে দ্রুত গতির কারনে মোটরসাইকেলটি মাইল ফলক পিলারের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়৷ এতে নাজমুল, জাহিদ ও আকরাম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষনা করেন।
শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদ বলেন, কদ্রুত গতির কারনে মোটরসাইকেলটি দূর্ঘটনার শিকার হয়ে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!