1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে দুদক কর্মকর্তা সেজে অভিনব প্রতারণা: চক্রের দুই জন গ্রেফতার - Madaripur Protidin
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচরে সুদের টাকা দিতে না পারায় হত্যার অভিযোগ, বিচারের দাবিতে স্বজনদের মানববন্ধন টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুর -১ আসনে পোস্টাল ব্যালটে  জিতলেন হানজালা মাদারীপুর -২ আসনের স্বতন্ত্র প্রার্থী ধানের শীষের প্রার্থীকে সমর্থন  মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক

মাদারীপুরে দুদক কর্মকর্তা সেজে অভিনব প্রতারণা: চক্রের দুই জন গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৭.১৭ পিএম
  • ৪১৬ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।:
র্দীঘ দিন ধরে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তা সেজে অভিনব প্রতারণা করে আসছে একটি প্রতারক চক্র। এমন অভিযোগের ভিত্তিতে দুই জন প্রতারককে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার বিশেষ টিম। বুধবার বিকেল ৫টার দিকে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য দিয়েছেন পুলিশ সুপার মো. মাসুদ আলম।
গ্রেফতারকৃতরা হলেন মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের পূর্ব লুন্দি গ্রামের মৃত শামসুল হক মিয়ার ছেলে আনিসুর রহমান বাবুল (৩৫) ও তার সহযোগি একই উপজেলার পশ্চিম লুন্দি গ্রামের সৈয়দ ইদ্রিস আলী মীরের ছেলে সৈয়দ আসাদুজ্জামান মীর (৩৩)।

পুলিশ সুপার জানান, অনেক দিন ধরে মোবাইল ফোনে দুদক কর্মকর্তা সেজে বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এমন একটি ঘটনায় এক সরকারী কর্মকর্তার কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নেয় সৈয়দ আসাদুজ্জামান মীর। পরে তাকে তথ্য প্রযুক্তির মাধ্যমে আটক করা হয়। তার তথ্যনুসারে আনিসুর রহমান বাবুলকেও আটক করা হয়। এসময় এদের কাছ থেকে তিনটি মোবাইল সেট, বিভিন্ন মোবাইল অপরেটরের ২২টি সিম, বিসিএস-১৯৮৫ ব্যাচের কর্মকর্তাদের মোবাইল নম্বর ও পরিচিত সম্বলিত স্মরনিকা ও প্রতারণার মাধ্যমে আদায় হওয়া ৯১ হাজার টাকা জব্দ করা হয়। এদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সুপার আরো বলেন, ‘এর আগেও একবার আনিসুর রহমান বাবুলকে দুদক কর্মকর্তা সেজে প্রতারণার জন্যে গ্রেফতার করা হয়। সেই মামলায় তিনি জামিনে আছেন। এছাড়াও তার বিরুদ্ধে আরো ৫টি প্রতারণার মামলা রয়েছে। লুন্দি এলাকায় দীর্ঘ দিন ধরে প্রতারণা মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ আছে। তবে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ না থাকায় অনেকেই ধরা ছোয়ার বাহিরে থাকে। জেলা পুলিশ এসব প্রতারকদের আটকের চেষ্টা করছে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!