1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ম্যানেজিং কমিটি নির্বাচনে মনোনয়ন ফরম তুলতে দেয়নি প্রধান শিক্ষক - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে ম্যানেজিং কমিটি নির্বাচনে মনোনয়ন ফরম তুলতে দেয়নি প্রধান শিক্ষক

  • প্রকাশিত : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৭.৩৯ পিএম
  • ৫৩১ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।:
মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে অভিবাবক পদে মনোনয়নপত্রের ফরম তুলতে দেয়নি বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ ভক্ত। ফলে নির্বাচনের শেষ দিনেও অধিকাংশ অভিবাবক নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে পারছেন না। অনিয়মের প্রতিকার চেয়ে মঙ্গলবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন অভিবাবকরা।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠণের লক্ষ্যে নির্বাচনের তফসীল ঘোষণা করা হয়। সেই অনুসারে ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ ও জমার শেষ দিন থাকে। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ ভক্ত উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইডিং কর্মকর্তা সঞ্জয় কুমার পালের পক্ষে বিদ্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ ও জমা নেয়ার দায়িত্বপ্রাপ্ত হয়। কিন্তু প্রধান শিক্ষক নির্ধারিত সময়ে বিদ্যালয়ে উপস্থিত না হয়ে অফিসকক্ষ তালা মেরে সরে যায়। যে কারণে নির্ধারিত সময় অধিকাংশ অভিবাবক মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারেনি। এই ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে মলয় তালুকদার নামে এক অভিবাবক। তিনি প্রশাসনের মাধ্যমে এর প্রতিকার চেয়েছেন।

এব্যাপারে মলয় তালুকদার বলেন, ‘নির্ধারিত সময়ে প্রধান শিক্ষককে বিদ্যালয়ে পাওয়া যায়নি। তাকে বার বার বলেও তিনি কোন ফরম দেয়নি। ফলে আমরা নির্বাচনে অংশ নিতে পারছি না। তাই পুনরায় তফসীল দিয়ে আমাদের নির্বাচন করার সুযোগ দেয়ার অনুরোধ করছি।’

অভিযোগের বিষয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ ভক্ত বলেন, ‘আমি একদিন বিদ্যালয়ের কাজে বাহিরে থাকায় কেউ ফরম নিতে পারেনি। তবে শেষ দিনে উপস্থিত থাকলেও ফরম শেষ হয়ে যাওয়ায় অনেককে ফরম দিতে পারেনি। যে কারণে আমি তাদের উপজেলা থেকে ফরম নিতে বলেছি। আমার এখানে কোন দোষ নেই।’
এব্যাপারে উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইডিং কর্মকর্তা সঞ্জয় কুমার পালকে একাধিকার মোবাইলে চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈনুদ্দিন বলেন, বিষয়টি আমি জানি না। তবে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!