1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে এক বছরে ৩০৮টি মামলায় আইনি সহায়তা দিয়েছে লিগ্যাল এইড - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে এক বছরে ৩০৮টি মামলায় আইনি সহায়তা দিয়েছে লিগ্যাল এইড

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৭.১৮ পিএম
  • ৫৩৭ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি:
‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপু‌রে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে বের হয় বর্ণাঢ্য র‌্যালিটি পুলিশ সুপারের কার্যালয় ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা দায়রা ও জজ এর সম্মিলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এতে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো: ইসমাইল হোসেন।
জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ তানিয়া আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মামুনুর রশীদ, সিভিল সার্জন ডা. মুনীর আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বাবুল আক্তার, আইনজীবীসহ অনেকেই।
অনুষ্ঠানে আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট গোলাম কিবরিয়া হাওলাদারকে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করার জন্য শ্রেষ্ঠ প্যানেল আইজবীবী হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
জেলা লিগ্যাল এইড অফিস জানায়, ২০২২ সালে ফৌজদারী ১৩৯টি, দেওয়ানি ৫৬টি এবং পারিবারিক ২৩টি মামলার আইনগত সহায়তা ও বিকল্প পদ্ধতিতে ৯০টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এছাড়াও আপোষ মিমাংসার মাধ্যমে দেনমোহর ও খোরপোষ বাবদ ৪০ লক্ষ টাকা আদায় করে দেওয়া এবং ৪১৫ জন ব্যক্তিকে আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!