1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত । আহত ১জন - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত । আহত ১জন

  • প্রকাশিত : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, ৬.২৬ পিএম
  • ৫৩৫ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা:
মাদারীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় শাকুর হাওলাদার (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত এবং অপর এক আরোহী আহত হয়েছে । রোববার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাকুর বরগুনা জেলার আমতলী উপজেলার নজরুল হাওলাদারের ছেলে। আহত অপর আরোহী নিহতের চাচাতো ভাই জাহিদকে (২৮) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরগুনার উদ্দেশ্য ছেড়ে আসে। অপরদিকে এক আত্মীয়কে সাথে নিয়ে শাকুর হাওলাদার বরগুনার আমতলী থেকে মোটরসাইকেলযোগে ঢাকার যাচ্ছিল। পথিমধ্যে মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় আসলে বাসটির সামনাসামটি মোটরসাইকেলটি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যায় চালক শাকুর। এ সময় আহত হয় আরেক আরোহী। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) মো. আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক বলেন, সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহত শাকুরের লাশ ময়না তদন্তের জন্য সদর হাপাতলের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!