1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পুকুরে বিষ দিয়ে মাছ নিধঁনের অভিযোগ  - Madaripur Protidin
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

পুকুরে বিষ দিয়ে মাছ নিধঁনের অভিযোগ 

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ মে, ২০২৩, ৬.৫০ পিএম
  • ৫৫৪ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি
পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের ডাসারে পংকজ বালা নামে এক অসহায় কৃষকের দুইটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধঁন করেছে দূর্বৃত্তরা। এতে করে ওই মাছ চাষির প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ভূক্তভোগী জানায়। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার নবগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে।
ভূক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম গ্রামের মাছ চাষী পংকজ বালা দীর্ঘদিন যাবত ওই এলাকার বেশ কয়েকটি পুকুরে মাছ চাষ করে আসছেন। কিন্তু পুর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার গভীর রাতে ওই চাষীর দুইটি পুকুরে বিষ প্রয়োগ করে একদল দূর্বৃত্তরা। এতে করে পুকুর দুটির বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে। এতে করে ওই মাছ চাষির প্রায় আড়াই লক্ষাধীক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ভূক্তভোগী যানায়। এ ঘটনায় পংকজের ভাই নিতিশ বালা বাদী হয়ে অজ্ঞাত নামা বেশ কয়েকজনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ক্ষতিগ্রস্ত মাছ চাষী পংকজ বালা বলেন, ‘আমি কিস্তিতে টাকা এনে পুকুরে মাছ চাষ করেছিলাম। কিন্তু আমাকে শেষ করে দিলো দূর্বৃত্তরা । আমি এখন কিভাবে বাঁচবো।’
এ ব্যাপারে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি । তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!