1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজৈরে আ. লীগের সদস্য সংগ্রহ - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজৈরে আ. লীগের সদস্য সংগ্রহ

  • প্রকাশিত : রবিবার, ৭ মে, ২০২৩, ১.৪৯ পিএম
  • ৫২৬ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।:

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের রাজৈরে সাধারণ সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ শুরু করেছে জেলা আওয়ামী লীগ। শনিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে এ কর্মসূচি শুরু করে জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা।
এসময় রাজৈর উপজেলার আওয়ামীলীগ নেতাদের হাতে নতুন সদস্য ফরম বুঝিয়ে দেয়া হয়।

জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, নির্বাচনের প্রস্তুতির লক্ষ্যে ৩ বছর পর জেলার ৬০ টি ইউনিয়ন ও চারটি পৌরসভায় পুনরায় সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে। এই অভিযানে জেলায় নতুন করে প্রায় আড়াই লক্ষ নতুন সদস্য সংগ্রহ করা হবে। যাদের দলের প্রতি আস্থা রয়েছে, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তারা দলের সদস্য হতে পারবে। তবে স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তান বা বিতর্কিত কোন ব্যক্তি এ সংগঠনের সদস্য হতে পারবে না বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগ।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা বলেন, দলের গতিশীলতা বাড়াতে এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদের দলীয় নির্দেশনায় সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ শুরু করা হয়েছে। যারা আওয়ামী লীগের নতুন সদস্য হয়ে আসবেন এবং পুরাতন যারা নবায়ন করবেন তারা ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে কাজ করবেন। আমরা প্রত্যাশা করি আগামী দিনে জননেত্রী শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হয়ে আসবেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, রাজৈর উপজেলা আওয়ামলীগের ভারপ্রাপ্ত সিনিয়র সভাপতি সেকান্দার আলী শেখ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জমির উদ্দিন খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!