1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
যারা বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করে না,তারা জাতির শত্রু - ড.আবদুস সোবহান গোলাপ এমপি - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

যারা বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করে না,তারা জাতির শত্রু – ড.আবদুস সোবহান গোলাপ এমপি

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ৭.৪০ এএম
  • ৫০৬ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর- ৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ বলেছেন, যারা বঙ্গবন্ধুর আদর্শকে বিশ^াস করে না,ওরা সমাজের শত্রু, ওরা মুক্তিযুদ্ধের শত্রু, ওরা দেশ ও জাতির শত্রু।
সোমবার (৮ মে) সকাল সাড়ে ১০ টায় কালকিনি উপজেলা মোল্লারহাট উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চার তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, ওরা স্বাধীনতায় বিশ^াস করে না। ওরা মুক্তিযুদ্ধে বিশ^াস করে না,ওরা এখনো সুযোগ পেলে পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দেয়,ওরা আওয়ামীলীগ ক্ষমতায় আসলে বলে আওয়ামীলীগ করি কিন্তু ভিতরে ভিতরে ভোটটা কিন্তু নৌকার বিরুদ্ধেই দেয়। যারা স্বাধীনতায় বিশ^াস করে না, যারা আওয়ামীলীগ করে না, যারা বঙ্গবন্ধুকে স্বীকার করে না,জয়বাংলার স্লোগান দেয় না, তাকেই ওরা ভোট টা দেয়। সুতরাং ওদের কাছ থেকে সাবধানে।

মোল্লার হাট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মৌলভী জামালুর রশীদ হুমায়ুন মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালকিনি সহকারী কমিশনার ভুমি কায়েসুর রহমান, মাধ্যমিক শিক্ষা প্রকৌশলী তানভীর ইসলাম,কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক,কালকিনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন সরদার, রমজানপুর ইউনিয়নের চেয়ারম্যান বি.এম.মিল্টন ইব্রাহিম,সিডি খান ইউনিয়নের চেয়ারম্যান চানমিয়া শিকদার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!