1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে ভয়াবহ অগ্নিকান্ড । ৬ দোকান পুড়ে ছাই ও আরো ১০টি আংশিক পুড়ে গেছে । - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে ভয়াবহ অগ্নিকান্ড । ৬ দোকান পুড়ে ছাই ও আরো ১০টি আংশিক পুড়ে গেছে ।

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ৯.১৫ এএম
  • ৫২৭ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের রাজৈরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডে ৬ দোকান সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে । এসময় আরো প্রায় ১০টি দোকান আংশিক পুড়ে যায় । সোমবার বিকালে উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদীর পাড় হাটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে । এ অগ্নিকান্ডে প্রায় ৫০ লক্ষটাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায় ।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদীর পাড় হাটের একটি তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এসময় আবদুল হকের দোকানসহ বাসাবাড়ি, মনির, ওসমান, হানিফের ফার্নিচারের দোকান ও আলমগীরের ও মালেক মাতুব্বরের তুলার দোকান সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায় । এসময় আরো ১০টি দোকান আংশিক পুড়ে যায় । ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, এ অগ্নিকান্ডে আমাদের প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । খবর পেয়ে রাজৈর, টেকেরহাট ও ভাংগার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট স্থানীয়দের সহযেগিতায় আগুন নিভানো কাজে অংশগ্রহন করে আগুন নিয়ন্ত্রনে আনে । নিউজ লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আগুন নেভানো কাজ করছে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!