1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে পেশাদার চোরের মরদেহ উদ্ধার । - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

রাজৈরে পেশাদার চোরের মরদেহ উদ্ধার ।

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ১০.৪১ এএম
  • ৬০৮ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈরে গোবিন্দ রায় (৫০) নামে এক পেশাদার চোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে টেকেরহাট-কবিরাজপুর সড়কের উপজেলার হোসেনপুর ইউনিয়নের তালপট্রি নামক স্থানে একটি পরিত্যক্ত দোকান ঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয় । নিহত গোবিন্দ রায় একই ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের মৃতঃ তারাপদ রায়ের ছেলে । পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারপিুর মর্গে প্রেরন করেছে ।

পুলিশ ও এলাকাবাসি জানায়, রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের মৃতঃ তারাপদ রায়ের ছেলে গোবিন্দ রায় দীর্ঘ দিন যাবত এলাকায় চুরি ও নেশা করে প্রতিদিন তালপট্রির নামক স্থানে একটি পরিত্যক্ত দোকান ঘরে ঘুমাতো । মঙ্গলবার সকালে চোর গোবিন্দ রায়ের মরদেহ ওই পরিত্যক্ত দোকান ঘরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসি । তবে অনেকের ধারনা সোমবার রাতে চুরি করতে গিয়ে মারধরের শিকার হয়ে গোবিন্দ রায়ের মৃত্যু হয়েছে।

রাজৈর থানার মোঃ আলমগীর হোসেন জানান, লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে । তবে ধারনা করা হচ্ছে- চুরি করতে গিয়ে মারধরের শিকার হয়ে তার মৃত্যু হতে পারে ।মৃত্যুর সঠিক কারন নির্নয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!