1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে ইউএনও,র জমকালো বিদায় ও বরন অনুষ্ঠান - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে ইউএনও,র জমকালো বিদায় ও বরন অনুষ্ঠান

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ৭.০৯ পিএম
  • ৬৫৯ জন পঠিত

খোন্দকার আবদুল মতিন।। রাজৈরে ইউএনও‘র বদলী জনিত কারনে জমকালো বিদায় ও বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠানটি চলে একটানা সন্ধা ৭টা থেকে রাত সারে ১১টা পর্যন্ত । শেষে আয়োজন করা হয় অতিথিদের সৌজন্য ভোজ। এ অনুষ্ঠানে যোগ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, এনজিওসহ বিভিন্ন স্তরের মানুষ। এ উপলক্ষে ফুল দিয়ে সুসজ্জিত করা হয় গেট ও হলরুম। ইতোপুর্বে কোন অফিসারের বদলী ও যোগদান উপলক্ষে এধরনের জমকালো বিদায় ও বরন অনুষ্ঠান স্বাধীনতার ৫২বছরেও রাজৈরবাসী দেখেনি।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মাদারীপুরের রাজৈর উপজেলার বদলি জনিত কারনে বিদায়ী নির্বাহী অফিসার আনিসুজ্জামান এর শেষ কার্য দিবস ছিল ৮ মে এবং সরিষাবাড়ী থেকে আগত নতুন ইউএনও উপমা ফারিসা‘র যোগদান। বিকেল একে অপরের নিকট দায়িত্ব হস্তান্তর ও গ্রহন শেষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় । আছমত আলী খান অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবে আয়োজিত উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি মাদারীপুর -২ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান, বিদায়ী ইউএনও মোঃ আনিসুজ্জামান, নবাগত ইউএনও উপমা ফারিসা, ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, এসিল্যান্ড খাদিজা আক্তার, মাদারীপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক ফরহাদুল মেরাজ, রাজৈর আওয়ামীলীগের আহবায়ক(একাংশ) সাহাবুদ্দিন সাহা,  যুবলীগ সভাপতি রেদওয়ানুল হক,  প্রধান শিক্ষক মনিন্দ্রনাথ বাড়ৈ, ইউএনও পত্নী সারা আহম্মেদ অন্তরা, সাবেক জেলা পরিষদ সদস্য নুরজাহার পারুল, সাংবাদিক সাহাদাৎ হোসেন, সাংবাদিক কাওছার আলম মিঠু ।অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!