1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে পানিতে ডুবে আইএইচটি শিক্ষার্থী নি‌খোঁজ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে পানিতে ডুবে আইএইচটি শিক্ষার্থী নি‌খোঁজ

  • প্রকাশিত : শুক্রবার, ১২ মে, ২০২৩, ১০.৪৮ এএম
  • ৪৯৪ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীতে গোসলে নেমে মোনায়েম ইসলাম শুভ্র (১৯) নামে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কুলপদ্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিক্ষার্থী মোনায়েম ইসলাম শুভ্র মাদারীপুর  ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির রেডিও গ্ৰাফি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার দেশের বাড়ি রাজশাহী জেলায়।
ফায়ার সার্ভিস ও সহপাঠীরা জানায়, মোনায়েম ইসলাম শুভ্র দুপুরে বন্ধু তিতাস রায়, তাছিন, বিপ্লব ও সাঈদের সাথে কুলপদ্দির এলাকার আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে সাতার না জানায় পানিতে ডুবে যায় মোনায়েম। পরে বন্ধু ও স্থানীয়রা খোঁজাখুজির চেষ্টা করেও কোন খোঁজ পায়নি। পরে তারা ফায়ার সার্ভিসের খবর দিলে ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজ শুরু করে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। আমাদের ৬ সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। তবে তাকে খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া রাত হওয়ার আমাদের উদ্ধার কাজ বন্ধ রাখতে হয়েছে, আগামীকাল আবার উদ্ধার কাজ শুরু হবে।’
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বন্ধুদের সাথে গোসল করার সময়ে সাতার না জানায় ওই শিক্ষার্থী পানিতে ডুবে নিখোঁজ হয়েছে বলে জানতে পেরেছি। এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!