1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বস্তার খাঁজে আটকে ছিলো নিখোঁজ আইএইচটি শিক্ষার্থীর মরদেহ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

বস্তার খাঁজে আটকে ছিলো নিখোঁজ আইএইচটি শিক্ষার্থীর মরদেহ

  • প্রকাশিত : শুক্রবার, ১২ মে, ২০২৩, ১.৩০ পিএম
  • ৫৬৬ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীতে গোসলে নেমে মোনায়েম ইসলাম শুভ্র (১৯) নামে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে নদীর তলদেশ থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কুলপদ্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিক্ষার্থী মোনায়েম ইসলাম শুভ্র মাদারীপুর  ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির রেডিওগ্ৰাফি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি রাজশাহী জেলার পীরগাছা এলাকার আছাদুল ইসলামের ছেলে।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোনায়েম ইসলাম শুভ্র গত বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের সাথে কুলপদ্দির এলাকার আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে বন্ধু ও স্থানীয়রা খোঁজাখুজির চেষ্টা করেও কোন খোঁজ পায়নি। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ৬ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। তবে রাত হয়ে যাওয়ার সেদিনের মতো উদ্ধার কাজ বন্ধ রাখতে হয়। পরবর্তীতে শুক্রবার সকালে উদ্ধার কাজ শুরু করলে ঘটনাস্থল থেকে ৫০ ফিট দূরত্বে নদীর তলদেশে বালুর বস্তার খাঁজে আটকে থাকা তার মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, শুক্রবার সকালে দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু করা হলে নদীর তীর রক্ষা বাঁধের বস্তার খাঁজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আমরা নিহতের লাশ পুলিশের কাছে হস্তান্তর করি।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, নিহত ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!