1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বরগুনার পাথারঘাটা থেকে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় পলাতক ৩ জন যুদ্ধাপরাধী গ্রেফতার - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

বরগুনার পাথারঘাটা থেকে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় পলাতক ৩ জন যুদ্ধাপরাধী গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ১২ মে, ২০২৩, ৮.১১ পিএম
  • ৫৩০ জন পঠিত

অফিস রিপোর্টঃ বরগুনা জেলার পাথারঘাটা এলাকা হতে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় পলাতক ০৩ জন যুদ্ধাপরাধী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, র‌্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি, অস্ত্রধারী ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের জন্য শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। মহান মুক্তিযুদ্ধ চলাকালে রাজাকার, আলবদর, আলশামস সহ পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ও সহযোগীরা এদেশের নিরীহ জনগণের উপর হত্যা, ধর্ষণ ও লুন্ঠনসহ একাধিক মানবতাবিরোধী অপরাধে লিপ্ত ছিল। মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হতে দন্ডপ্রাপ্ত, ওয়ারেন্টভূক্ত ও বিচারাধীন মামলার পলাতক যুদ্ধাপরাধীদের গ্রেফতারের বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় গোপনে সংবাদ পেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা নম্বর ৮/২০১৯ এর কয়েকজন পলাতক যুদ্ধাপরাধী বরগুনা জেলার পাথরঘাটা থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল আসামীদের কার্যক্রম ও গতিবিধি পর্যালোচনা করে তথ্য সংগ্রহ পূর্বক গত ৮ মে রাতে সাড়াশি অভিযান পরিচালনা করে উক্ত বিচারাধীন মামলার পলাতক ৩ জন মানবতাবিরোধী অপরাধীকে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ গ্রেপ্তারকৃতরা হলো মোঃ ফজলুল হক খান @ ফজলুর রহমান @ ফজলু খলিফা (৬৯), জেলা-বরগুনা, মোঃ ইউছুফ আলী @ ইউসুফ মুন্সী (৭৪), জেলা-বরগুনা ও মোঃ রাজ্জাক @ আঃ রাজ্জাক (৬৮), জেলা-বরগুনা।

ঘটনার সূত্রমতে জানা যায় যে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চালাকালে রাজাকার কমান্ডার আব্দুল মান্নান হাওলাদার এর নেতৃত্বে ফজলুল হক, ইউছুফ আলী, আবদুর রাজ্জাক, হযরত আলীসহ ৪-৫ জন আসামী বরগুনা জেলার পাথরঘাটা থানার হোগলাপাশা গ্রামের মুক্তিযোদ্ধাদের হত্যা ও নির্যাতনসহ তাদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ, লুটপাট এবং একাধিক নারীকে ধর্ষণ করে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২০১৭ সালের ২২ মে বরগুনা জেলার পাথরঘাটা থানার কাঁঠালতলী ইউনিয়নের শহীদ বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে পাথরঘাটা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন যার নম্বর সিআর-১২২/২০১৭। মামলার এজাহারে জানা যায়, ১৯৭১ সালের ২৯ জুন মামলার অন্যতম সাক্ষী মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন অধিকারীকে হত্যার উদ্দেশ্যে আসামীরা সংঘবদ্ধ হয়ে তার গলায় ছুরি চালায়। পরদিন ৩০ জুন চিত্তরঞ্জন অধিকারীকে হত্যা করতে না পেরে তার আপন চাচা সুরেন্দ্র নাথ অধিকারীকে হত্যা করে লাশ গুম করে ফেলে। অতঃপর ১৮ আগস্ট বাদীর বাবা মতিয়ার রহমান ও অন্যতম সাক্ষী মনমথ রঞ্জন মিস্ত্রীর বাবা মনোহর মিস্ত্রী এবং চাচা কর্নধর মিস্ত্রীকে দিনের বেলা প্রকাশ্য দিবালোকে পাক হানাদার বাহিনীর উপস্থিতিতে গুলি করে হত্যা করে। এছাড়াও পরবর্তীতে মনোহরের বাড়িতে অগ্নিসংযোগ করে লুটপাট ও ব্যাপক ক্ষতিসাধন করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!