1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারীর বিরুদ্ধে অভিযোগ - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারীর বিরুদ্ধে অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ১৩ মে, ২০২৩, ৪.৩৩ পিএম
  • ৫৯৯ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।:
মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী মো. রেজাউল করিমের বিরুদ্ধে ফৌজদারী মামলা, অবৈধ বিল ভাউচারের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়াসহ বিস্তর অভিযোগ উঠেছে। এবিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ একাধিক দপ্তরে আবেদন করার পরেও বহাল তবিলতে রয়েছে রেজাউল করিম। দ্রুত তার বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার দাবী সচেতন মহলের। এসব অভিযোগের বিষয় উচ্চমান সহকারি রেজাউল করিম নিজেকে নির্দোষ দাবী করে জানান, পুর্ব শত্রুতার জের ধরে একটি স্বার্থান্বেষী মহল আমাকে প্রশাসনিক পর্যায়ে হেয় প্রতিপন্য করার জন্য মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছেন । আমার বিরুদ্ধে বর্তমানে আদালতে কোন মামলা নেই।

মামলার এজাহার ও লিখিত অভিযোগে জানা যায়, মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী মো. রেজাউল করিম স্থানীয় লোকজনের সাথে সংঘর্ষে জড়িত হওয়ায় তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় ২০২১ সালের ১৪ অক্টোবর একটি মামলাদায়ের হয়। যেখানে তাকে দোষী করে একই বছরের ১৪ নভেম্বর তার বিরুদ্ধে
চার্জসীট দাখিল করলে আদালত তা গ্রহণ করে। এরপরেও তথ্য গোপন করে তিনি চাকুরী বহাল তবিলতে রয়েছে। এছাড়াও তিনি ফরিদপুরের আদালতে হাজির হওয়ার দিনেও কর্মস্থলে হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে অনিয়ম করেন।
অভিযোগে আরো জানা যায়, রেজাউল করিম ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চাকুরী অবস্থায় ১৭ জন শিক্ষকের নামে ভুয়া বিল ভাউচার করে ৫১ লাখ টাকা আত্মসাত করে।

বিষয়টি যখন প্রকাশ পায়, তখন তিনি তড়িঘড়ি করে রাজৈর উপজেলায় বদলি হয়েআসে। এরপরে রাজৈর থেকে মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে বদলি হয়ে আসে। এখানে এসে তিনি রাজৈর উপজেলার তুস্ট চরণ মন্ডল, সুষমা ও মো. এমদাদ হোসেনের কাছ থেকে অর্ধ লাখ টাকা হাতিয়ে নেয়। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের থেকে উৎচোক গ্রহণ করার অভিযোগ রয়েছে। এবিষয়ে প্রতিকার চেয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সাখাওয়াত হোসেন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরেরর মহাপরিচালক বরাবরে আবেদন করলেও কোন প্রতিকার হয়নি। বরং বহাল তবিলতে চাকুরী করে আসছেন। বিয়ষটি নিয়ে সচেতন মহলে কানাঘোষা শুরু হয়েছে।

তবে লিখিত অভিযোগ পত্রে স্বাক্ষরকারি অভিযোগকারিদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা অভিযোগ দায়েরের বিষয় অস্বীকার করে জানান, তারা কোন অভিযোগ পত্রে স্বাক্ষর করেন নি।

এসব অভিযোগের বিষয় উচ্চমান সহকারি রেজাউল করিম নিজেকে নির্দোষ দাবী করে জানান, পুর্ব শত্রুতার জের ধরে একটি স্বার্থান্বেষী মহল আমাকে প্রশাসনিক পর্যায়ে হেয় প্রতিপন্য করার জন্য মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছেন । আমার বিরুদ্ধে বর্তমানে আদালতে কোন মামলা নেই।

এব্যাপারে মাদারীপুর জেলা প্রাথমিক কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, ‘রেজাউল করিমের বিরুদ্ধে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!