1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর কাফরুল থেকে বিদেশে পাঠানোর নামে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা আসাদুর রহমান @ আসাদ (৩২)সহ ৫ জন সহযোগী’ গ্রেফতার - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

রাজধানীর কাফরুল থেকে বিদেশে পাঠানোর নামে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা আসাদুর রহমান @ আসাদ (৩২)সহ ৫ জন সহযোগী’ গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ১৩ মে, ২০২৩, ৬.১২ পিএম
  • ৫৫৩ জন পঠিত

অফিস রিপোর্টঃ রাজধানীর কাফরুল এলাকা হতে বিদেশে পাঠানোর নামে প্রতারণামূলকভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা আসাদুর রহমান @ আসাদ (৩২)সহ তার ৫ জন সহযোগী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।র্

র‌্যাব জানায়, র‌্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদক বিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি, অস্ত্রধারী ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের জন্য শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ১১ মে রাতে রাজধানীর কাফরুল এলাকায় অভিযান পরিচালনা করে ভূয়া একটি কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পরিচয়ে বিদেশে পাঠানোর নামে প্রতারনামূলকভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার কাজে জড়িত সংঘবদ্ধ প্রতারক চক্রের মুলহোতা আসাদুর রহমান @আসাদ (৩২) ও তার ৫ সহযোগীসহ ৬ (ছয়) জন’কে গ্রেফতার করতে সমর্থ হয় গ্রেফতারকৃতরা হলো আসাদুররহমান @ আসাদ (৩২) (ভূয়া কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক), জেলা- বগুড়া, আরমান (৪৪), জেলা- বি-বাড়ীয়া, মোঃআওলাদ হোসেন @ দিপু (৫৪), জেলা- মুন্সীগঞ্জ, মোঃ রেজওয়ানুল হক (৪৩), জেলা- বগুড়া, মোঃ ফিরোজ মোল্লা (৪১), জেলা- মুন্সীগঞ্জ ও মোঃ জিল্লুল রহমান (৪৩), জেলা- মাগুরা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা তাদের কৃত অপরাধ স্বীকার করেছে। তারা বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণামূলকভাবে দেশের বিভিন্ন অঞ্চলের বেকার যুবক ও নিরীহ অসহায় মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। গ্রেফতার কালে তাদের কাছে অসংখ্য ভুক্তভোগীর পাসপোর্ট ও জালিয়াতির কাজে ব্যবহৃত ভূঁয়া ভিসা, বিভিন্ন সার্টিফিকেট, মার্কশীট, বিমানের টিকিট এবং বিভিন্ন ধরনের সীলসহ অন্যান্য সামগ্রী পাওয়া যায়। আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানাযায় তারা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য এবং আসাদুর রহমান @ আসাদ (৩২) প্রতারক চক্রের মুলহোতা। আসামীরা বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থানের অসহায় মানুষের সাথে যোগাযোগ করে তাদের নিকট হতে পাসপোর্ট নিয়ে নিজেদের হেফাজতে রেখে নগদ লক্ষ লক্ষ টাকা অগ্রীম গ্রহন করে তাদেরকে ভূঁয়া ভিসা প্রদান করে। এই প্রতারক চক্রে রয়েছে কিছু পেইড এজেন্ট যারা দেশের বিভিন্ন বেকার অসহায় মানুষের কাছে নিজেরা বিদেশে গিয়ে উপকৃত হয়েছে বলে ভুক্তভোগীদের আস্থা অর্জন করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!