1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে চরাঞ্চলের রাস্তা থেকে তুলে নিয়ে তরুণীকে ধর্ষণ মামলায় গ্রেফতার-২ - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে চরাঞ্চলের রাস্তা থেকে তুলে নিয়ে তরুণীকে ধর্ষণ মামলায় গ্রেফতার-২

  • প্রকাশিত : সোমবার, ১৫ মে, ২০২৩, ৫.৪০ পিএম
  • ৫৫২ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা। ॥
মাদারীপুরে চরাঞ্চলে তুলে নিয়ে তরুনীকে ধর্ষনের ঘটনায় দুই বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-শিবচর উপজেলার বন্দরখোলার ইউনিয়নের আবু খালাসীর ছেলে সাগর খালাসী (১৯) এবং ফালান শেখের ছেলে আল আমিন। এছাড়া এখনো পলাতক একই এলাকার আক্কাস মোল্লার ছেলে হাসান মোল্লা (২১) ও লাল মিয়া শিকদারের ছেলে মেহেদী শিকদার (২১)।

মামলার বিবরণে জানা গেছে, শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নে এক দিনমজুর পরিবারের ১৯ বছর বয়সী মেয়ে গত ৮ মে বিকেলে জামা-কাপড় কিনতে স্থানীয় একটি বাজারে যায়। কেনাকাটা শেষে বাড়ি ফেরার সময় সন্ধ্যার দিকে শিকদারহাট বড় ব্রীজের উপর আড্ডা দিতে থাকা কয়েকজন বখাটে মেয়েটির গতিরোধ করে ব্যবহৃত মোবাইল নাম্বার চায়। মোবাইল নাম্বার না দিয়েই মেয়েটি তড়িঘড়ি করে বাড়ির পথে হাঁটা শুরু করলে পিছু নেয় ওই বখাটেরা।

মাঝপথ থেকে মেয়েটিকে তুলে চরাঞ্চলের একটি নির্জন স্থানে নিয়ে মুখ চেপে জোরপূর্বক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে সাগর খালাসী, আল আমিন ও হাসান মোল্লারসহ কয়েকজন বখাটের বিরুদ্ধে। এক পর্যায়ে মেয়েটি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় বখাটেরা। এ সময় ঘটনা কাউকে না জানাতেও হুমকি দেয় তারা। পরে ঘটনা জানাজানি হলে ৬দিন পর রোববার (১৪ মে) রাতে হাসান মোল্লা, মেহেদী শিকদার, সাগর খালাসী, আল আমিনসহ অজ্ঞাত কয়েকজনের নামে শিবচর থানায় একটি ধর্ষণ মামলা করে নির্যাতিতা। পরে অভিযান চালিয়ে সাগর ও আল-আমিনকে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ‘ধর্ষণ মামলায় দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া বাকি অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে।’

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!