1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো বলেই রাষ্ট্রদূতদের নিরাপত্তা প্রত্যাহার: শাজাহান খান - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো বলেই রাষ্ট্রদূতদের নিরাপত্তা প্রত্যাহার: শাজাহান খান

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ৪.১০ পিএম
  • ৫৩৭ জন পঠিত

টেকেরহাট(মাদারীপুর) সংবাদদাতা।
দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো বলেই বিদেশী রাষ্ট্রদূতদের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে বলে দাবী করেছেন আ’লীগের সভাপতিম-লীয় সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান। তিনি মঙ্গলবার বেলা ১২টার দিকে মাদারীপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে যাকাতের আর্থিক সাহায্যের চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।

শাজাহান খান বলেন, ‘দেশে এখন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা অনেক ভালো। যে কারণে মানুষের নিরাপত্তাও অনেকটা ভালো। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের যে কথা বলা হয়েছে, মূলত সব দেশের রাষ্ট্রদূতদের নিরাপত্তা প্রত্যাহার করা হয়নি। যাদের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে, তাদের বিষয়ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভাববে। সরকার তাদের নিরাপত্তার বিষয়টি নিয়েও ভাবছে।’

সাবেক নৌমন্ত্রী শাজাহান খান আরো বলেন, ‘বিএনপি বিভিন্ন দেশে আমাদের নিষেধাজ্ঞা জন্যে তরদীর করেছিল কিন্তু তাদের সেই তদবীর কাজে আসেনি। ফলে প্রধানমন্ত্রী বলেছেন আগামীতে যেসব দেশ নিষেধাজ্ঞা দিবেন, তাদের থেকে কোন মালামাল ক্রয় করা হবে না। এতে বোঝা যায়, দিন দিন বাংলাদেশ সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।’
মাদারীপুর সরকারী সমন্বিত ভবনের হলরুমে এসময় ২০২২-২৩ অর্থ বছরে মাদারীপুর জেলায় সরকারী যাকাত ফা-ের মাধ্যমে ২৯১ জন ব্যক্তিদের মাঝে আর্থিক সহযোগিতার চেক বিতরণ করা হয়। সর্বনিন্ম ৩ হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত মোট ১৭ লাখ ৫২ হাজার টাকার আর্থিকের চেক দেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন, জেলা যাকাত কমিটির সদস্য সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবদুর রাজ্জাক রনি ও পৌরসভা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. রুহুল আমীন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!