1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক কর্মশালা - Madaripur Protidin
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

মাদারীপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক কর্মশালা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ৪.০২ পিএম
  • ৫০৬ জন পঠিত
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা ।:
মাদারীপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক বৃদ্ধিকরণ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সমন্বিত অফিস ভবনের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  মাদারীপুরের জেলা প্রশাসক  মোহাম্মদ মারুফুর রশীদ খান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের মিডিয়া কনসালটেন্ট মো. মনিরুল হাসান আহম্মেদ, ইসলামিক ফাউন্ডিশনের উপ-পরিচালক আবদুর রাজ্জাক রনি, মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ জামান মিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহাবুবুর রহমান বাদল প্রমুখ।
মাদারীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশীদ খান বলেন, এই কর্মশালাটি সব ধর্মের মানুষের জন্য অতি জরুরি। কারণ এখানে সম্প্রীতির কথা বলা হয়েছে। মানুষের কথা বলা হয়েছে। মানুষের জন্য আমরা। তাই মানুষের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসা রাখতে এই কর্মশালার প্রসার ঘটাতে হবে। ধর্মের নাম ব্যবহার করে আর কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে। এ ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!