1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকার আশুলিয়ায় ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ,২০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক সহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

ঢাকার আশুলিয়ায় ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ,২০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক সহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ৪.৫০ পিএম
  • ৫৬৭ জন পঠিত

অফিস রিপোর্টঃ ঢাকা জেলার আশুলিয়া এলাকা হতে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ,২০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক সহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, র‌্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় ১৬ ও ১৭ মে ২০২৩ তারিখে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল ও পল্লীবিদ্যুৎ নিকটবর্তী এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে ১০,০০০ পিস ইয়াবা, ২০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ নি¤েœাক্ত ০৪ জন মাদক কারবারি’কে গ্রেফতার করতে সমর্থ হয়। গ্রেফতারকৃতরা হলো মোঃ তৌহিদুল ইসলাম (২৯), জেলা-ফরিদপুর, মোঃ ফজলুল হক ফয়েজ (৩১), জেলা-কুমিল্লা, মোঃ হৃদয় আলী (২২), জেলা-রাজশাহী ও সঞ্জু বিশ্বাস (২১), জেলা-রাজশাহী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা এবং গাঁজা সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!