1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুখে লজেন্স ঘুলিয়ে দিয়ে সংখ্যালঘুদের আশ্বস্ত করা যাবে না: রানা দাশগুপ্ত - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মুখে লজেন্স ঘুলিয়ে দিয়ে সংখ্যালঘুদের আশ্বস্ত করা যাবে না: রানা দাশগুপ্ত

  • প্রকাশিত : রবিবার, ২১ মে, ২০২৩, ৯.২৮ এএম
  • ৫৬৩ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা। :
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. রাণা দাশগুপ্ত বলেছেন, মুখে মধু আর লজেন্স ঘুলিয়ে দিয়ে আর সংখ্যালঘুদের আশ্বস্ত করা যাবে না। এদেশে সকল ধর্মের লোকদের সমান অধিকার নিশ্চিত করতে হবে সরকারকে। এজন্যে সংখ্যালঘুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাকও দেন তিনি। শনিবার দুপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মাদারীপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সম্মেলন শেষে বিকেলে ১৩ সদস্য বিশিষ্ট জেলার একটি কমিটি ঘোষণা করা হয়।

এ্যাড. রাণা দাশগুপ্ত বলেন, ‘যে কেউ বিভিন্ন দলের হতে পারে। সেটা নিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কোন মাথা ব্যথা নেই। অনেকেই পরিষদকে ভারতের দালাল বলে, অনেকে আবার আওয়ামীলীগের দালাল বলে। কিন্তু আমরা পরিস্কার ভাষায় বলতে চাই, পরিষদ সম্পূর্ণ বাংলাদেশের দালাল। এদেশের জন্যে সব ধর্মের লোকজন রক্ত দিয়ে যুদ্ধে করে স্বাধীন করেছে। তাই সরকারকে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে হবে। না হলে আগামীতে বৃহৎ পরিষরে আমদের দাবী তুলে ধরা হবে।’

শনিবার বেলা ১২টার দিকে মাদারীপুর পৌর শহরের শিল্পকলা একাডেমিতে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে। মাদারীপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শ্যামল কুমার দের সভাপতিত্বে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডভোকেট তাপস কুমার পাল, এ্যাডভোকেট কিশোর রঞ্জন মন্ডল, সাংগঠনিক সম্পাদক শ্রী বাপ্পাদিত্য বসু উপস্থিত ছিলেন।

সম্মেলনে জেলা কমিটির সভাপতি পদে শ্যামল কুমার দে ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট বিমল চন্দ্র বাড়ৈর নাম ঘোষণা করা হয়। এছাড়া কমিটিতে সহ-সভাপতি পদে অধ্যাপক হিতেন চন্দ্র মন্ডল, ধীরেন্দ্র নাথ, হরিপদ দাস, প্রশান্ত রাহা, তাপস কুমার দাস, বিনিময় সরকার এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট বিদ্যুৎ কান্তি বাড়ৈ, প্রদ্যুৎ কুমার সরকার, কমল তালুকদার, প্রদীপ কুমার সাহা ও বিধান বিশ্বাসের নাম ঘোষণা করা হয়। এরা আগামীতে পূনাঙ্গ কমিটি ঘোষণা করবেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!