1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কর্মী ধরে রাখতে শেষমেষ নির্বাচনে আসবে বিএনপি: আ’লীগের দপ্তর সম্পাদক - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

কর্মী ধরে রাখতে শেষমেষ নির্বাচনে আসবে বিএনপি: আ’লীগের দপ্তর সম্পাদক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ৫.০৯ পিএম
  • ৫১১ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
কর্মী ধরে রাখতে শেষমেষে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে আসবে বিএনপি। আর যদি নাও আসে তাহলে সংবিধানের সম্মান রক্ষার্থে সঠিক সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। এমন দাবী করছেন আওয়ামীলীগের দপ্তর ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর ৩ আসনের সাংসদ ড. আব্দুস সোবাহান গোলাপ। তিনি বুধবার বিকেলে মাদারীপুরের খোয়াজপুর সৈয়দ আবুল হোসেন কলেজের ছাত্রীনিবাস উদ্বোধন শেষ একথা বলেন।

ড. আব্দুস সোহাবান গোলাপ বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিজেই অবৈধভাবে ক্ষমতায় এসেছে। তিনি গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসে নাই। এছাড়া বিএনপিকে কানাডার হাইকোর্ট সন্ত্রাসী দল হিসেবে স্বাকৃতি দিয়েছে। তারা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করে না কাজেই তারা গণতান্ত্রিকভাবে নির্বাচনে আসতে চায় না। তবুও আহবান করবো সকল গণতান্ত্রিক দলের সাথে তারাও আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেক এবং শেষমেষ কর্মী ধরে রাখতে তারা নির্বাচনেও আসবে।’

আ’লীগের দপ্তর ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবাহান গোলাপ আরো বলেন, ‘নির্বাচন আসলেই বিএনপি যাবে না বলে আন্দোলন করে। কিন্তু পরে দেখা যায়, তারাই নির্বাচনে আসছে। এবারও তারা তত্ত্ববধায়ক সরকারের দাবীতে আন্দোলন করছে। তবে আন্দোলনের নামে নৈরাজ্য করলে আওয়ামীলীগ তাদের ছাড় দিবে না।’

এসময় তিনি খোয়াজপুর সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের একাডেমিক ভবন, ছাত্রী নিবাসসহ তিনটি প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। পরে সুধী সমাবেশে অংশ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসি রহমান। এসময় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. ওবায়দুর রহমান, কালকিনির চেয়ারম্যান মীর গোলাম ফারুক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাশার, কালকিনি পৌরসভার মেয়র এসএম হানিফ প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!