1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা, বাদিকে প্রাণনাশের হুমকি । - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

রাজৈরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা, বাদিকে প্রাণনাশের হুমকি ।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ৫.১২ পিএম
  • ৫৩৩ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরের রাজৈরে ঘুমন্ত অবস্থায় স্ত্রী মাহমুদা আক্তারের (২৫) গায়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। বুধবার (২৪ মে) বিকেলে নিহতের বাবা আনোয়ার কাজী বাদি হয়ে রাজৈর থানায় এ মামলাটি দায়ের করেন। এ মামলার এজাহারে তার বর্তমান জামাই নৌ বাহিনীর সদস্য আফিদুল ইসলামকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামি করা হয়। এতে আরো হিংস্র হয়ে উঠেছে আসামি পক্ষ। তারা পাল্টা মামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে মামলার বাদির অভিযোগ। এ নিয়ে চরম আতংকে রয়েছেন নিহতের পরিবার।

মামলার বাদি নিহতের বাবা আনোয়ার কাজী জানান, আমার মেয়ের হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করায় এখন আমাকেও হত্যার হুমকি দিচ্ছে আসামিরা। এছাড়া পাল্টা মামলা দিয়ে আমাদের ফাঁসানোর পায়তারা করছে তারা। আমার মেয়েকে নির্মমভাবে যারা হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই।

উল্লেখ্য; মাহমুদার পাঁচ বছর আগে একটি বিয়ে হয়। তবে দুই মাস যেতে না যেতেই স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। এর কিছুদিন পর টাঙ্গাইলের ভুয়াপুর এলাকার আফিদুলের সাথে মুঠোফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এবং দুই বছর আগে তাদের বিয়ে হয়। পরে বিয়ের এক বছর পর তার আগের বিয়ের কথা জানতে পারলে দুইজনের মাঝে মনমালিন্য সৃষ্টি হয়। এরই জের ধরে শুক্রবার রাত ৩ টার সময় ঘুমন্ত অবস্থায় মাহমুদার শরীরে অগ্নিবৃদ্ধি তেল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। এসময় তার ডাক-চিৎকার শুনে পরিবারের লোকজন ও স্থানীয়রা এসে পানি ঢেলে আগুন নিভায়। পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০ মে) দুপুরে তার মৃত্যু হয়।

রাজৈর থানার তদন্ত ওসি সঞ্জয় কুমার ঘোষ জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হযেছে । আসামিরা পলাতক রয়েছে। তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!