1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর দারুস সালাম থেকে সিয়াম (১৪) হত্যা মামলার প্রধান আসামী ও চিহ্নিত কিশোর গ্যাং লিডারকে সাভার ও বাকেরগঞ্জ থেকে যৌথ অভিযানে গ্রেফতার - Madaripur Protidin
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচরে সুদের টাকা দিতে না পারায় হত্যার অভিযোগ, বিচারের দাবিতে স্বজনদের মানববন্ধন টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুর -১ আসনে পোস্টাল ব্যালটে  জিতলেন হানজালা মাদারীপুর -২ আসনের স্বতন্ত্র প্রার্থী ধানের শীষের প্রার্থীকে সমর্থন  মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক

রাজধানীর দারুস সালাম থেকে সিয়াম (১৪) হত্যা মামলার প্রধান আসামী ও চিহ্নিত কিশোর গ্যাং লিডারকে সাভার ও বাকেরগঞ্জ থেকে যৌথ অভিযানে গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ২৭ মে, ২০২৩, ২.১৮ পিএম
  • ৪২৬ জন পঠিত

অফিস রিপোর্টঃ রাজধানীর দারুস সালাম এলাকার চাঞ্চল্যকর সিয়াম (১৪) হত্যা মামলার প্রধান আসামী ও চিহ্নিত কিশোর গ্যাং লিডার পটেটো রুবেল ও তার সহযোগী রকি’কে ঢাকা জেলার সাভার ও বরিশাল জেলার বাকেরগঞ্জ হতে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-৪ ও র‌্যাব-৮।

র‌্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল গত রাতে ঢাকার সাভার মডেল থানাধীন রাজাসন এলাকা এবং বরিশাল জেলায় বাকেরগঞ্জ থানাধীন এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর সিয়াম হত্যা মামলার ২ জন প্রধান আসামী’কে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ গ্রেফতারকৃতরা হলো মোঃ শান্তনুর হোসেন রুবেল@পটেটো রুবেল (২৭), জেলা-ঢাকা ও মোঃ মসিউর রহমান রকি (২৮), জেলা-ঢাকা।

ঘটনার বিবরণ ও গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ২১ মে ২০২৩ তারিখ রাতে রাজধানীর দারুস সালাম থানাধীন লালকুটি এলাকায় ভিকটিম সিয়াম’কে একা পেয়ে গ্রেফতারকৃত আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে ধারালো চাকু দিয়ে হামলা চালিয়ে ভিকটিমের পেটে আঘাতে রক্তাক্ত জখম করে হত্যা করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় জনতা ভিকটিমকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় প্রিন্ট ও ইলেক্ট্রনিকস্ মিডিয়াসহ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার সাভার ও বরিশাল জেলার বাকেরগঞ্জ এলাকা হতে উক্ত আসামীদেরকে গ্রেফতার করতে সমর্থ হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় তাদের কৃত অপরাধের কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীরা রাজধানীর দারুস সালাম এলাকায় সংঘবদ্ধ কিশোর গ্যাং পরিচালনার মাধ্যমে হত্যা, ডাকাতি, চুরি-ছিনতাইসহ একাধিক সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিলো। তাদের বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতি, চুরি-ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!