1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
প্রকৌশলী গবেষনা ইনষ্টিটিউট নির্মাণ হবে পদ্মা সেতুর দ‌ক্ষিণপা‌ড় শিবচর  - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

প্রকৌশলী গবেষনা ইনষ্টিটিউট নির্মাণ হবে পদ্মা সেতুর দ‌ক্ষিণপা‌ড় শিবচর 

  • প্রকাশিত : রবিবার, ২৮ মে, ২০২৩, ৪.১৭ পিএম
  • ৫৩০ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি:
দেশের প্রকৌশলীদের দক্ষ ও বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে দেশে প্রথমবারের মতো নির্মান করা হবে প্রকৌশলী গবেষনা ও প্রশিক্ষন ইনষ্টিটিউট।  শনিবার দুপু‌রে পদ্মা সেতু সংলগ্ন মাদারীপুরের শিবচর রেল স্টেশন ও ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টারের পাশে প্রকল্পের স্থান পরিদর্শনে এসে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরীসহ প্রকৌশল বিশেষজ্ঞ টিমের সদস্য, প্রশাসনিক কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন। সারা পৃথিবী মনে করে বাংলাদেশ একটা উদাহরন হিসেবে দাড়াচ্ছে। তাই আমরা চাচ্ছি যে সকল পেশাদাররা কাজ করে তাদের প্রশিক্ষন প্রয়োজন আছে। প্রশিক্ষনের সাথে গবেষনা যোগ করে সারা দুনিয়ার সাথে টক্কর দিতে হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আরো বলেন, চীফ হুইপ প্রকল্পের জন্য আমাদের যে এলাকাটি দেখিয়েছেন। জায়গাটা খুবই সুন্দর। ঢাকা শহরের কোলাহল থেকে একটু দুরে। অথচ দিনে যাওয়া আসাতে কোন প্রবলেম নাই। এই জায়গায় প্রতিষ্ঠানটি করতে পারলে সারা বাংলাদেশ উপকৃত হবে।
মন্ত্রী আরো বলেন, আমাদের প্রকৌশলীদের জন্য আলাদা কোন গবেষনা প্রতিষ্ঠান নেই। আমরা সেই কাউন্সিলটা এখানে করবো।  এখানে শুধু সিভিল প্রকৌশলীদের জন্য নয় সব ধরনের প্রকৌশলীদের জন্য এ গবেষনা করার সুযোগ থাকবে। এক সময় বাংলাদেশের বাইরের প্রকৌশলীরা এসেও এখানে গবেষনা করবেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!