1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
আওয়ামীলীগ নয়, বিএনপিই ভিসা নীতিতে বেশি ক্ষতিগ্রস্থ্য হবে: শাজাহান খান - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

আওয়ামীলীগ নয়, বিএনপিই ভিসা নীতিতে বেশি ক্ষতিগ্রস্থ্য হবে: শাজাহান খান

  • প্রকাশিত : সোমবার, ২৯ মে, ২০২৩, ৬.৫০ পিএম
  • ৫৬৩ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
আমেরিকার ভিসা নীতে আওয়ামীলীগ নয়, বিএনপিই বেশি ক্ষতিগ্রস্থ্য হবে বলে দাবী করেছেন আওয়ামীলীগের সভাপতিম-লীয় সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান। তিনি রবিবার (২৮ মে) সন্ধ্যা ৭টার দিকে মাদারীপুরের রাজৈরে কুম্ভুমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

শাজাহান খান বলেন, ‘কয়েকদিন আগে আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা করেছেন। যেখানে বলা হয়েছে বাংলাদেশে ভোট চুরি হলে, ভোট ডাকাতি হলে যারা করবে তাদের ও তাদের পরিবারকে ভিসা দেয়া হবে না। এতেই বিএনপি মহা খুশি হয়ে তাদের ধন্যবাদ দিতে গেলেন। কিন্তু এদের খুশি কোথায় যাবে, আর কয়েকটা দিন অপেক্ষা করেন। দেখবেন, বিএনপিই বেশি ক্ষতিগ্রস্থ্য হবে, আওয়ামীলীগ নয়।’

তিনি আরো বলেন, ‘আমেরিকার ভিসা নীতিতে বলা নেই যে, তত্ত্ববধায় সরকারের অধীনে নির্বাচন নিতে হবে। বলা নেই, নাশকতা করে সরকারকে হটাতে হবে। তাই আগামীতে যারা এসব করবে বরং তাদেরই ক্ষতি হবে।’ তিনি এসময় তিনদিন ব্যাপী কুম্ভুমেলার উদ্বোধন করেন। সভায় সভাপতিত্ব করেন কদমবাড়ী সেবাশ্রমের সভাপতি প্রনব কুমার বিশ্বাস। এসময় রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় লোকজন উপস্থিত ছিলেন।###

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!