1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকার আশুলিয়া এলাকা হতে ভাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বোন’কে গণধর্ষণের ঘটনায় প্রধান ৩ আসামী গ্রেফতার - Madaripur Protidin
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচরে সুদের টাকা দিতে না পারায় হত্যার অভিযোগ, বিচারের দাবিতে স্বজনদের মানববন্ধন টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুর -১ আসনে পোস্টাল ব্যালটে  জিতলেন হানজালা মাদারীপুর -২ আসনের স্বতন্ত্র প্রার্থী ধানের শীষের প্রার্থীকে সমর্থন  মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার আশুলিয়া এলাকা হতে ভাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বোন’কে গণধর্ষণের ঘটনায় প্রধান ৩ আসামী গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ৩১ মে, ২০২৩, ১১.৪০ এএম
  • ৩৬৯ জন পঠিত

অফিস রিপোর্ট ঃ ঢাকা জেলার আশুলিয়া এলাকা হতে ভাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বোন’কে গণধর্ষণের ঘটনায় প্রধান ০৩ আসামীদের গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়,  র‌্যাব-৪ জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি মনুষ্য অপরহরণকারী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা তৎপর। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল অদ্য ৩০ মে ২০২৩ তারিখ সকালে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নর সিংহপুর এলাকা হতে আশুলিয়ার জাম গড়া এলাকার ভাই’কে অস্ত্রের মুখে জিম্মি করে বোন’কে গণ ধর্ষণের ঘটনায় ৩ জন আসামীদের’কে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ গ্রেফতারকৃতরা হলো রানা সরকার (৩২), জেলা-ঢাকা, মোঃরবিউল শেখ @ রবি (২৪), জেলা-পাবনা ও মোঃ রাব্বি (২৩), জেলা-গাজীপুর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা উক্ত ঘটনায় তাদের কৃত অপরাধের কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীরা মূলত উক্ত এলাকার কিশোর গ্যাংলিডার এবং তার বিরুদ্ধে পাচটি মামলা রয়েছে। এছাড়াও অন্য আসামীদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

ঘটনারবিবরণ ও আসামীদের স্বীকারোক্তিতে জানাযায় যে, ভিকটিমতার ছোট দুইভাইকে নিয়ে আশুলিয়ার জামগড়া এলাকায় বসবাস করতো। গত ২৭/০৫/২০২৩ তারিখ রাতে ভিকটিমের প্রতিবেশী আকবর ভিকটিমের বাসায় তার পাওনা টাকা নেওয়ার জন্য আসে। একই সময় ধৃত আসামীরা ও অজ্ঞাতনামা ৭/৮ জন দেশীয় অস্ত্র নিয়ে আকবরের পিছনে পিছনে ভিকটিমের বাড়িতেআসে এবংআসামীরা সংঘবদ্ধ হয়ে আকবরকে বেপরোয়া ভাবে এলোপাথারিভাবে মারধর করতে থাকে।

উক্ত ঘটনা দেখে ভিকটিম ও তার ছোট দুইভাই বাহিরে আসলে আসামীরা তাদের উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়। অবস্থা বেগতিক দেখে ভিকটিমতার দুইভাইকে নিয়ে পুনরায় বাসার ভেতরে প্রবেশ করে। তৎক্ষনাৎআসামীরাও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জোরপূর্বক ভিকটিমের বাসায় প্রবেশ করে এবং ভিকটিমের ভাইদের উপর্যুপুরী মারধর করে রুমের মধ্যে আটকে রাখে। পরবর্তীতে ভিকটিমের দুইভাইয়ের মাথায় অস্ত্র ঠেকিয়ে ভিকটিমকে জোরপূর্বক তার শয়ন কক্ষে নিয়ে আসামীরা পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। অতঃপর ভিকটিম বাচার জন্য আর্তচিৎকার করলে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে আসামীরা দরজায় তালা দিয়ে ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমের বাড়িতে এসে ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে ভিকটিম র‌্যাব-৪ বরাবর বর্ণিত ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ দাখিল করলে র‌্যাব-৪ সংশ্লিষ্ট বিষয়ে ছায়া তদন্ত শুরু করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!