1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুর জেলা ছাত্রলীগের মেয়াদ উর্ত্তীণ কমিটি বাতিলের দাবী: কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের কাছে অভিযোগ - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুর জেলা ছাত্রলীগের মেয়াদ উর্ত্তীণ কমিটি বাতিলের দাবী: কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের কাছে অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ৭.২৩ পিএম
  • ৬৬৬ জন পঠিত

টেকেরহাট(মাদারীপুর)সংবাদদাতা।:
এবার মাদারীপুর জেলা ছাত্রলীগের মেয়াদ উর্ত্তীণ কমিটি বাতিলের দাবীতে বৃহস্পতিবার বেলা ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করলো ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসময় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বরিশালে যাওয়ার পথে মস্তফাপুর এলাকায় পৌছালে তার কাছে কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটির দাবী করা হয়। পরে ইনানের আশ^াস্থ্যতায় অবরোধ তুলে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

বিক্ষুদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা জানান, মাদারীপুর জেলা ছাত্রলীগের পুনাঙ্গ কমিটি গেলো ২০১৭ সালে করা হয়। এরপরে আর নতুন কমিটি করা হয়নি। পুরাতন কমিটির অধিকাংশ ছাত্র নেতারাই বিয়ে করে সংসার করছে। তারপরেও অজ্ঞাত কারণে জেলা কমিটি করা হচ্ছে। এর দাবীতে প্রায়ই বাক-বিতান্ড হচ্ছে নেতা-কর্মীদের মধ্যে। বৃহস্পতিবার সকাল থেকে মেয়াদ উর্ত্তীণ কমিটি বাদ নিয়ে নতুন কমিটির দাবীতে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকায় জড়ো হয় নেতা-কর্মীরা। দুপুর ১টার দিকে ওই মহাসড়ক দিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে গণসংযোগ করতে গাড়ি বহরে যাচ্ছিলেন।

পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে গাড়ি থেকে নামিয়ে মাদারীপুর জেলা ছাত্রলীগের মেয়াদ উর্ত্তীণ কমিটি বাতিলের দাবী করেন। এসময় শেখ ইনান তাদের আশ্বাস্ত করলে তারা তাকে ফুলে দিয়ে বরণ করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তারবীর মাহমুদ আবির, বর্তমান কমিটির সহ-সভাপতি রাশেদ তালুকদার খোকন, শাহিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সজীব সর্দার, ছাত্রী বিষয়ক সম্পাদক সানজিদা ইসলাম, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, ছাত্রলীগ নেতা মাহাতির খান শামস প্রমুখ।

এসময় জেলা কমিটির ছাত্রী বিয়ষক সম্পাদক সানজিদা ইসলাম বলেন, ‘দীর্ঘ দিন ধরে মেয়াদ উর্ত্তীণ কমিটি চলে আসছে। এই কমিটির সভাপতি জাহিদ হোসেন অনিক, সাধারণ সম্পাদক বায়েজিত হাওলাদার বিয়ে করে তাদের সন্তান রয়েছে। তারপরেও অজ্ঞাত কারণে নতুন কমিটি হচ্ছে না। এতে নতুন নেতৃত্ব আসার সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে। তাই বিষয়টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদককে জানালাম, তিনি বলেছেন অল্প দিনের মধ্যেই নতুন কমিটি করবেন।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!