1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে দুই জনকে কুপিয়ে জখম - Madaripur Protidin
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচরে সুদের টাকা দিতে না পারায় হত্যার অভিযোগ, বিচারের দাবিতে স্বজনদের মানববন্ধন টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুর -১ আসনে পোস্টাল ব্যালটে  জিতলেন হানজালা মাদারীপুর -২ আসনের স্বতন্ত্র প্রার্থী ধানের শীষের প্রার্থীকে সমর্থন  মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক

মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে দুই জনকে কুপিয়ে জখম

  • প্রকাশিত : শনিবার, ৩ জুন, ২০২৩, ৯.৪৬ এএম
  • ৩৬৯ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে আলম মোড়ল (৬০) নামের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্প‌তিবার  রাত ১১ টার দিকে সদর উপজেলার বাহেরান্দী এলাকায় এ ঘটনা ঘটে।
ভূক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলা ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দী এলাকার আলম মোড়ল সাথে প্রতিবেশী জাকির মোড়ল গংদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধের জেরে গতকাল রাত আনুমানিক ১১টার দিকে এলাকার চায়ের দোকান থেকে বাড়িতে আসছেন এমন সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা জাকির, কামরুল, নাসির, মেহেদি, কিবরিয়াসহ অজ্ঞাত ৫/৬ জন মিলে আলম মোড়ল উপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসলে ওরা পালিয়ে যায়। আহত আলম মোড়লকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এবং তার মাথায় ৯টি সেলাই দেওয়া হয়েছে।
আহতের ছেলে হেমায়েত হোসেন অভিযোগ করে বলেন, জাকির, কামরুল, নাসিররা দীর্ঘদিন ধরে আমাদের জমি জবর দখল করে নিতে পায়তারা  করছে। এতে আমার বাবা বাধা দেয়। তাই ক্ষিপ্ত হয়ে তাকে মেরে ফেলার জন্য পরিকল্পিত ভাবে রাতের আঁধারে জাকির, মোড়ল  কামরুল মোড়ল, নাসির মোড়ল,  মেহেদি, কিবরিয়াসহ অজ্ঞাত ৫/৬ মিলে আমার বাবাকে কোপানো হয়েছে। তার অবস্থা আশংকাজনক। আমরা এ ঘটনার সাথে জড়িত সকলের দৃষ্টান্ত মুলুক শাস্তি চাই।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মনোয়ার হোসনে চৌধুরী জানান, এ ঘটনায় লিখিত  অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!