1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঘুমের মধ্যেই চিরঘুমে শিশু আলিফ - Madaripur Protidin
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

ঘুমের মধ্যেই চিরঘুমে শিশু আলিফ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ১.৩৬ পিএম
  • ৫৪৪ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা। মাদারীপুরের শিবচর উপজেলায় আলিফ নামে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আলিফ উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মগড়া এলাকার ওবায়দুল শরীফের একমাত্র সন্তান।

সোমবার (৫ জুন) বি‌কে‌লে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মগড়া এলাকায় এ ঘটনা ঘটে। ধারনা করা হচ্ছে প্রচণ্ড গরমে শিশুটির মৃত্যু হয়েছে।

নিহত শিশুটির বাবা ওবায়দুল শরীফ জানান, আলিফকে ঘুম পাড়িয়ে রেখে হাতপাখার বাতাস করে ওর মা। পরে বাইরে আসে টুকটাক কাজ করতে। কিছুক্ষণ পর ঘরে গিয়ে দেখে আলিফ নড়াচড়া করে না। নিঃশ্বাসও নেয় না। পরে অচেতন অবস্থায় আলিফকে উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসক জানান।##

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!