1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
আড়িয়াল খাঁ নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

আড়িয়াল খাঁ নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ৭ জুন, ২০২৩, ১০.৩১ এএম
  • ৬৪১ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরের আড়িয়াল খাঁ নদীতে ভাসমান অবস্থায় আনুমানিক ২৬ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৬ জুন) বেলা ১২টার দিকে সদর উপজেলার আড়িয়াল খাঁ নদের পূর্ব রাস্তি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী।
স্থানীয়দের বরাতে ওসি জানায়, পূর্ব রাস্তি এলাকার আড়িয়াল খাঁ নদে এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। তারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে উদ্ধার হওয়া মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, আমরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছি। এটি কমপক্ষে ৪ থেকে ৫ দিন আগের মরদেহ হবে।  নিহতের নাম পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।  ময়নাতদন্তের পরে বাকিটা বলা যাবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!