1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে ভয়াবহ অগ্নিকান্ড । তিনটি দোকান পুড়ে ছাই । একজন আহত - Madaripur Protidin
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচরে সুদের টাকা দিতে না পারায় হত্যার অভিযোগ, বিচারের দাবিতে স্বজনদের মানববন্ধন টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুর -১ আসনে পোস্টাল ব্যালটে  জিতলেন হানজালা মাদারীপুর -২ আসনের স্বতন্ত্র প্রার্থী ধানের শীষের প্রার্থীকে সমর্থন  মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক

রাজৈরে ভয়াবহ অগ্নিকান্ড । তিনটি দোকান পুড়ে ছাই । একজন আহত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ৬.২৭ পিএম
  • ৪৪০ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । এ অগ্নিকান্ডে তিনটি দোকানঘর পুড়ে ছাই ও দুটি দোকানঘর আংশিক পুড়ে গেছে । এসময় হাবিবুল্লাহ নামে এক দোকানদার আগুনে পুড়ে আহত হয়েছে । তাকে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে । বুধবার রাত পোনে ২টার দিকে উপজেলার টেকেরহাট বন্দরের সোনালী সিনেমা হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে । এ অগ্নিকান্ডে প্রায় প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে টেকেরহাট পোর্ট স্থল কাম নদী ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ ইসমাইল জানান ।

জানাযায়, বুধবার রাত পোনে ২টার দিকে উপজেলার টেকেরহাট বন্দরের সোনালী সিনেমা হল সংলগ্ন এলাকায় একটি দোকান ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে । পরে আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে । এসময় হাবিবুল্লাহ নামে দোকানদার আগুনে পুড়ে আহত হয় । পরে তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে । এ অগ্নিকান্ডে আর্মি অদুদ শেখের পার্সের দোকান, শফিকুলের খেলনার দোকান ও হাবিবুল্লাহর দোকান পুড়ে ছাই ও দুটি দোকান আংশিক পুড়ে যায় । পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে ।
টেকেরহাট পোর্ট স্থল কাম নদী ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ ইসমাইল জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি । এ অগ্নিকান্ড প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে ॥

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!