1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে সোহেল মল্লিক হত্যা মালমলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত দুইভাইকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে সোহেল মল্লিক হত্যা মালমলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত দুইভাইকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ৬.৩৫ পিএম
  • ৫৬২ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর)সংবাদদাতা।
মাদারীপুরে চাঞ্চল্যকর সোহেল মল্লিক হত্যা মালমলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ৯ বছর পলাতক দুইভাইকে নারায়ণগঞ্জে থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানাধীন সাহেবপাড়া এলাকা থেকে মিজানুর রহমান (৪২) ও শাহীন হাওলাদারকে (৩৮) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দন্ডপ্রাপ্তরা মাদারীপুরের শিবচরের জাদুয়ারচর এলাকার মৃত আব্দুল গফুর হাওলাদারের ছেলে। এ নিয়ে দন্ডপ্রাপ্ত তিনজনকে গ্রেফতার করে র‌্যাব। এছাড়া মৃত আব্দুল গফুর হাওলাদারের ছেলে খালেক হাওলাদার (৩৫) এখনো পলাতক।

বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-০৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মুহতাসিম রসুল এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে ২০১৩ সালের ৮ই আগস্ট মাদারীপুরের শিবচর উপজেলার জাদুয়ারচরের সিদ্দিক মল্লিকের ছেলে সোহেল মল্লিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় অপরাধীরা। এই ঘটনার পরদিন নিহতের পিতা ছিদ্দিক মল্লিক (৬৫) বাদী হয়ে শিবচর থানায় ৪জনের নাম উল্লেখসহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে ২০১৮ সালের ১৪ই মে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন আহম্মদ ৪ জনকে মৃত্যুদন্ড দেন। মামলায় গ্রেফতারের পর জামিন নিয়ে ৯ বছর পলাতক ছিল আসামীরা। পরে র‌্যাবের বিশেষ অভিযানে গ্রেফতার করা হয় মিজানুর রহমান ও শাহীন হাওলাদারকে। দন্ডপ্রাপ্ত আসামীদের আইনী প্রক্রিয়া শেষে সংলিষ্ট থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়। এর আগে গত ১৪ মে মামলার অপর আসামী বেলায়েত খাঁয়ের ছেলে আলআমিন খাঁ’কে (২৭) রাজধানী ঢাকার যাত্রবাড়ি থেকে গ্রেফতার করে র‌্যাব। এখনো পলাতক রয়েছে মৃত্যুদন্ডপ্রাপ্ত খালেক হাওলাদার।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!