1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পুলিশি বাধায় মাদারীপুরে বিএনপির অবস্থান কর্মসূচি পন্ড - Madaripur Protidin
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচরে সুদের টাকা দিতে না পারায় হত্যার অভিযোগ, বিচারের দাবিতে স্বজনদের মানববন্ধন টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুর -১ আসনে পোস্টাল ব্যালটে  জিতলেন হানজালা মাদারীপুর -২ আসনের স্বতন্ত্র প্রার্থী ধানের শীষের প্রার্থীকে সমর্থন  মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক

পুলিশি বাধায় মাদারীপুরে বিএনপির অবস্থান কর্মসূচি পন্ড

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ৬.৩৭ পিএম
  • ৪৮৪ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা ।

দেশব্যাপী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে জেলা বিদ্যুৎ অফিসের সামনে মাদারীপুর জেলা বিএনপির অবস্থান অবস্থান কর্মসূচি শুরু হলে পুলিশি বাধায় তা পন্ড হয়ে যায়। পুলিশ ব্যানার কেড়ে নিতে চাইলে পুলিশ ও নেতা-কর্মীদের মাঝে ধস্তাধস্তির পরে ক্ষিপ্ত নেতা-কর্মীরা মাদারীপুর জেলা বিদ্যুৎ অফিসের সামনে থেকে মহাসড়কেই বিক্ষোভ শুরু করে মাদারীপুর পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ করেন।

অবস্থান কর্মসূচি শুরু করার পূর্বেই জেলা বিদ্যুৎ অফিসের প্রধান নির্বাহী প্রকৌশলীর হাতে স্মারকলিপি প্রাান করেন বিএনপির সদস্যসচি জাহান্দার আলী জাহান এবং যুগ্ম-আহবায়ক মোঃ মিজানুর রহমান মুরাদ এর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। স্মারকলিপি প্রদানের সময় জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাউছ-উর রহমান, বিএনপি নেতা রফিকুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক মোঃ ফারুক বেপারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শাহাদাত হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মিজান শিকদারসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব জাহান্দার আলী জাহান এর পরিচালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে মাদারীপুর জেলা আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডঃ গোলজার আহম্মেদ চিস্তি,  বিএনপি নেতা বাচ্চু মকদম,, সাবেক কৃষকদল নেতা এনামুল হক লালচান, যুবনেতা সালাউদ্দিন বেপারী, মোঃ দুলাল হোসেন, জুয়েল, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ রফিকুল ইসলাম শামীম,  জেলা ছাত্রদকের আহবায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসানসহ বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!