1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ৫.৫৩ পিএম
  • ৬২২ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরে বন্ধুদের সহযোগিতায় অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় নির্যাতিতাকে ভর্তি করা হয়েছে জেলা সদর হাসপাতালে। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেছেন স্বজন ও এলাকাবাসী। প্রাথমিকভাবে ধর্ষণের সত্যতা পেয়েছে পুলিশ। এরইমধ্যে প্রধান অভিযুক্ত বাবু সরদারকে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার বাবু সরদার (২০) মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি এলাকার জাহাঙ্গীর সরদারর ছেলে। বাবুর সহযোগিরা হলো, একই এলাকার মৃত লুৎফর মোড়লের ছেলে শাহীন মোড়ল (৩৫), সৈকত মাতুব্বরের ছেলে রাসেদ মাতুব্বর (৩৫) ও মৃত আরিফ চৌকিদারের ছেলে জিয়া চৌকিদার (২৭)। এই ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে বাবু সরদারকে প্রধান করে ৪ জনের নামে সদর মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেন ।

স্বজনদের অভিযোগ, শুক্রবার রাত ১১টার দিকে বাড়ির বাইরে বাথরুমে যাবার জন্য বের হয় ৫ম শ্রেণির ওই শিক্ষার্থী। এ সময় মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি এলাকার বাবু সরদার তার সহযোগিদের নিয়ে মেয়েটিকে অস্ত্রের মুখে জিস্মি করে একটি নির্জণ স্থানে নিয়ে যায়। পরে জোড়পূর্বক ওই শিক্ষার্থীকে ভয় দেখিয়ে ধর্ষণ শেষে পালিয়ে যায় বাবু। একপর্যায়ে শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়লে বাবুর বন্ধুরা মেয়েটিকে বাড়িতে পৌঁছে দেয়। ঘটনা জানাজানি হলে রোববার নির্যাতিতাকে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে।

ওই শিক্ষার্থী বলেন, অস্ত্র ঠেকিয়ে বাবু ও তার বন্ধুরা আমাকে তুলে নিয়ে ধর্ষণ করে। আমি কিছু বলার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখায় ও হত্যার হুমকি দেয়। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবী করছি।
মেয়েটির বাবা বলেন, আমরা গরিব মানুষ। এই ঘটনায় বাবু গ্রেফতার হয়েছে। এখনো পলাতক বাবুর সহযোগি শাহীন মোড়ল, রাসেদ মাতুব্বর ও জিয়া চৌকিদার। তাদের দ্রুত গ্রেফতারের দাবী জানাচ্ছি।
নির্যাতিতার মা বলেন, আমার মেয়ে প্রথমে কিছুই বলেনি। বাড়ি ফিরে শুধু কান্নাকাটি করছে, এমন পরিস্থিতি দেখে ওর বাবা বারবার জিজ্ঞেস করলে পুরো ঘটনা খুলে বলে। পরে আমরা থানা পুলিশের সহযোগিতায় মেয়েটিকে হাসপাতালে ভর্তি করি।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাওলীন আফরোজ বলেন, মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলামত সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম খান বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। এই ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে বাবু সরদারকে প্রধান করে ৪ জনের নামে সদর মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলা রেকর্ড হলে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করে পাঠানো হয়েছে আদালতে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!