1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে এনজিও কর্মকর্তার বাসায় দুপুর বেলায় চুরি - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে এনজিও কর্মকর্তার বাসায় দুপুর বেলায় চুরি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ৬.০০ পিএম
  • ৫৮৫ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
মাদারীপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের মাস্টার কলোনী এলাকায় মোসা: বিলকিস আক্তার নামে এক এনজিও কর্মকর্তার বাসায় সোমবার দিন দুপুরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এনজিও কর্মকর্তা। মোসা: বিলকিস আক্তার সাজেদা ফাউন্ডেশন এর মাদারীপুরের শাখা ব্যবস্থাপক।

থানার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাস্টার কলোনী এলাকার রাজ্জাক মাতুব্বরের বাসায় ভাড়া থাকেন এনজিও কর্মকর্তা বিলকিস আক্তার। অন্যান্য দিনের মত সোমবার সকালে বাসা তালা মেরে নিজ কর্মস্থলে চলে যান বিলকিস। এ সুযোগে সংঘবদ্ধ চোর ঘরের দরজার তালা ভেঙে ঘরে ভিতরে প্রবেশ করে নগদ এক লাখ দশ হাজার টাকা, স্বর্ণের রুলি, কানের দুল, আংটি, ব্রেসলেট নিয়ে যায় । উক্ত স্বর্নের বর্তমান বাজার মূল্য ছয় লাখ সত্তর হাজার টাকা।

মোসা: বিলকিস আক্তার জানান, আমার স্বামী সাত বছর ধরে বিদেশে থাকে। বিদেশে থাকা অবস্থায় আমার স্বামী বিভিন্ন সময়ে স্বর্ণের জিনিস কিনে দিয়েছে। এছাড়াও আমার চাকুরীর টাকা ও আমার স্বামীর পাঠানো টাকা বাসায় ছিল। আমার বাসায় চুরির ঘটনায় চোরদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!