1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে যৌতুক ও স্বামীর পরিবারের নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আতœহত্যা । স্বামী আটক । - Madaripur Protidin
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচরে সুদের টাকা দিতে না পারায় হত্যার অভিযোগ, বিচারের দাবিতে স্বজনদের মানববন্ধন টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুর -১ আসনে পোস্টাল ব্যালটে  জিতলেন হানজালা মাদারীপুর -২ আসনের স্বতন্ত্র প্রার্থী ধানের শীষের প্রার্থীকে সমর্থন  মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক

রাজৈরে যৌতুক ও স্বামীর পরিবারের নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আতœহত্যা । স্বামী আটক ।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ১২.০৫ পিএম
  • ৪৮২ জন পঠিত

রাজৈর (মাদারীপুর)প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈরে যৌতুক ও স্বামীর পরিবারের নির্যাতন সইতে না পেরে বর্নী বাড়ৈ (২০) নামে এক গৃহবধূ আতœহত্যা করেছে। বুধবার সকালে বাবার বাড়ি উপজেলার খালিয়া ইউনিয়নের পলিতা গ্রামে এ ঘটনা ঘটে । নিহত বর্নী বাড়ৈ ওই গ্রামের মৃতঃ চিন্ময় বাড়ৈর মেয়ে । পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেছে । এ ঘটনায় স্বামী পার্থ বাড়ৈকে আটক করেছে পুলিশ ।

পুলিশ ও নিহত পরিবারের লোকজন জানায়, মাদারীপুরের রাজৈর উপজেলার পলিতা গ্রামের মৃতঃ চিন্ময় বাড়ৈর মেয়ে বর্নী বাড়ৈ (২০) একই উপজেলার বৌলগ্রামের শেখর চক্রবর্তীর ছেলে পার্থ চক্রবর্তীর (২৫) সাথে প্রায় দুই বছর পূর্বে প্রেম করে বিয়ে হয় । বিয়ের পর থেকেই এক লক্ষ টাকা যৌতুকের জন্য চাপ ও স্বামীর পরিবারের বিভিন্ন সময় নির্যাতন সইতে না পেরে গত এক মাস পূর্বে বাবার বাড়ি পলিতা গ্রামে চলে আসেন । গত রোববার ও সোমবার সকালে কয়েক দফা গৃহবধূ বর্নী বাড়ৈর সাথে স্বামী পার্থ চক্রবর্তীর মোবাইল ফোনে কথাকাটাকাটি ও ঝগড়া হয় ।

এরই জের ধরে সোমবার বিকালে বর্নী বাড়ৈ সবার অজান্তে ঘুমের ঔষধসহ বিভিন্ন ধরনের ঔষধ খায় । পরে গুরুতর অবস্থায় বর্নী বাড়ৈকে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে । পরে তার অবস্থা অবনতি হলে মঙ্গলবার ফরিদপুর মেডিকেলে ভর্তি করে । সেখানে তার অবস্থা আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বুধবার ভোর রাত ৪টার সময় ঢাকা মেডিকেলে নেয়ার পথে গৃহবধূ বর্নী বাড়ৈ মারা যায় ।

নিহত বর্নী বাড়ৈর ভাই চঞ্চল বাড়ৈ জানায়, আমার বোনকে ওর স্বামী ও তার পরিবারের লোকজন বিভিন্ন সময় নির্যাতন ও যৌতুকের টাকা দাবি করে আসছিল । এছাড়া তারা উচ্চবর্ন ও নিুবর্নের কারনে এই প্রেমের বিয়েটি ভালভাবে গ্রহন করতে পারেনি স্বামীর পরিবার । এরই জেরে দির্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল ।
.

নিহত বর্নী বাড়ৈর মা শেফালী বাড়ৈ জানায়, আমার মেয়ের স্বামীর বাড়ির লোকজন একলক্ষ টাকা যৌতুকের জন্য মাঝে মধ্যে চাপ ও উচ্চবর্ন ও নিুবর্নের কারনে এই প্রেমের বিয়েটি নিয়ে মাঝে মধ্যে ঝগড়া হতো । এই কারনেই আমার মেয়ে আতœহত্যা করেছে ।

অভিযুক্ত নিহতের স্বামী পার্থ চক্রবর্তী তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, আমি তিন লক্ষটাকা দেনা আছি । তাই এক লক্ষ টাকা আমার শাশুরী আমাকে এমনিতেই দিতে চেয়ে ছিল ।

রাজৈর থানার ওসি মোঃ আলমগীর হোসেন জানান, এ ঘটনায় নিহতের স্বামী পার্থকে আটক করা হয়েছে । লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!